নাশকতার মামলায় মির্জা ফখরুলের অব্যাহতি

ফাইল ফটো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২০১৩ সালে পুলিশের দায়িত্ব পালনে বাধা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ রোববার (৩১ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই আদেশ দেন।

বিষয়টি মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ। মামলায় পুলিশের দায়িত্ব পালনে বাধা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। পরবর্তীতে একই বছরে মির্জা ফখরুলসহ ২১ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

অভিযোগপত্রের পরে মির্জা ফখরুলের আইনজীবীরা মামলা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান। উচ্চ আদালত মির্জা ফখরুলের অভিযোগের অংশটুকু বাতিলের আদেশ দেন। এরপরে উচ্চ আদালতের আদেশ আমলে নিয়ে মির্জা ফখরুলকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে অন্যান্য আসামির বিরুদ্ধে বিচার চলবে বলে রায়ে বলা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নাশকতার মামলায় মির্জা ফখরুলের অব্যাহতি

আপডেট সময় ০৫:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫