শিরোনাম :
ট্রাম্পের আমন্ত্রণে ২৩-২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং স্থানীয় নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীদের ২১ ধরনের তথ্য সংগ্রহে নেমেছে পুলিশ বাস সিন্ডিকেটের কবলে ৫২ কোটির হাইটেক সিটি রেলস্টেশন কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন পশ্চিমাঞ্চলের ৪ ট্রেন এবার বেসরকারি ব্যবস্থাপনায়, দরপত্র আহ্বান অপ্রতিম কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : পুলিশ সুপার সিরাজগঞ্জে ছোটভাইয়ের জমি জোরপূর্বক দখলের চেষ্টা লতিফের, করেছে হামলা, দিয়েছে মামলা চিকিৎসকের গায়ে হাত নিয়ে ধর্মঘট, অবাবস্থাপনায় বাড়ছে মৃতের সংখ্যা সংবিধান কমিটি প্রত্যাখ্যান, ছয় দফা দাবিতে অনড় ১১-দলীয় জোট জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয়ে নারী বিশ্বকাপ শুরু বাংলাদেশের

নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ সূচনা হলো বাংলাদেশের। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটি তারা জিতেছে ৭ উইকেট আর ১১৩ বল হাতে রেখে।

বোলাররাই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। স্বর্ণা-মারুফাদের তোপে মাত্র ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রানের।

রান তাড়ায় দলীয় ৭ রানের মাথায় ফারজানা হককে (২) হারিয়ে বসে বাংলাদেশ। শারমিন আক্তার ফেরেন ৩০ বলে ১০ রানের ধীর ইনিংস খেলে। এরপর দায়িত্ব কাঁধে তুলে নেন রুবাইয়া হায়দার। নিগার সুলতানাকে নিয়ে ৬২ আর সোবহানা মোস্তারির সঙ্গে ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছাড়েন তিনি।

নিগার করেন ২৩ রান। ১৯ বলে ২৪ রানে অপরাজিত থাকেন সোবহানা। হাফসেঞ্চুরিয়ান রুবাইয়া ৭৭ বলে ৮ বাউন্ডারিতে ৫৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল পাকিস্তান। প্রথম ওভারেই জোড়া ধাক্কা দেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার। ওভারের পঞ্চম আর ষষ্ঠ বলে উমাইমা সোহেল ও সিদরা আমিনকে গোল্ডেন ডাকে (১ বলে ০) সাজঘরে ফেরান তিনি। দুজনই হয়েছেন বোল্ড।

২ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। এরপর রামিনা শামিম ও মুনিবা আলি প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠেন। অবশেষে ১২তম ওভারে এসে মুনিবাকে পয়েন্টে ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন নাহিদা আক্তার। ৩৫ বলে ১৭ করেন মুনিবা।

নিজের পরের ওভারে নিজেই ক্যাচ নিয়ে রামিন শামিমকে ফেরান বাঁহাতি স্পিনার নাহিদা। ৩৯ বলে ২৩ রান নিয়ে সাজঘরের পথ ধরেন রামিন।

সেট হয়ে আউট হয়েছেন সিদরা নওয়াজও (২০ বলে ১৫)। একবার ফাহিমা খাতুনের লেগস্পিনে রিভিউ নিয়ে বাঁচলেও পরে আরেক লেগি রাবেয়া খানের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।

৬৭ রানে ৫ উইকেট হারানোর পর ধরে খেলায় মনোযোগ দেন আলিয়া রিয়াজ আর ফাতিমা সানা। ৫৪ বলে তাদের ২৪ রানের জুটিটি অবশেষে ভাঙেন নিশিতা আক্তার নিশি। ডাউন দ্য উইকেটে বড় শট হাঁকাতে গিয়ে লংঅফ বাউন্ডারিতে ধরা পড়েন আলিয়া (৪৩ বলে ১৩)।

একশর আগে (৯১ রানে) ৬ উইকেট খুইয়ে ফের চাপে পড়ে পাকিস্তান। এক ওভার পরেই ৩৩ বলে ২২ রান করা ফাতিমা সানাকে এলবিডব্লিউ করেন ফাহিমা খাতুন।

এরপর আর বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। ৩৮.৩ ওভারে তাদের ১২৯ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের স্বর্ণা আক্তার মাত্র ৫ রানে ৩টি, মারুফা ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হলেন আসিফ আকবর

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু জামাত এমপি নজরুলের চার দিনের রিমান্ড

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয়ে নারী বিশ্বকাপ শুরু বাংলাদেশের

আপডেট সময় ০৯:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫