শিরোনাম :
আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর পেলের ব্রাজিলের বিশ্বরেকর্ড ভাঙল ডাচরা, সুইডেনকে ৫-১ গোলে ওড়াল নেদারল্যান্ডস আওয়ামী লীগের মূল টার্গেট কেন ড. ইউনূস? যাহের আলভীর কারাদণ্ড: মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা? মেসি কি আর্জেন্টিনার জার্সি ছেড়ে ব্রাজিলে খেলবেন? লুলার মন্তব্যে শোরগোল বিশ্বকাপ ২০২৬: প্রথম রাউন্ড শেষে নকআউটের দৌড়ে কারা এগিয়ে? রাত পোহালেই আলজেরিয়া বধের মিশন: বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের ইতিহাস কী বলছে? ঢাকার ভেতর আর থাকবে না দূরপাল্লার বাস: চার টার্মিনাল সরানোর মাস্টারপ্ল্যান, কোনটি যাচ্ছে কোথায়? মিরপুরে শেষ বলের নাটকীয়তা: বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

আ’লীগের লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে মোংলায় জামায়াতের বিক্ষোভ

২০০৬ সালের ২৮ অক্টোবর এই দিনে তৎকালীন আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে জামায়াতের নেতাকর্মী খুনের বিচার দাবিতে মোংলায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।
 মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে বিএলএস মসজিদ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের শাপলা চত্বর এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ করেন নেতাকর্মীরা।
মোংলা পৌরসভার জামায়াতের আমির মাওলানা আঃ বারির সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী রশিদুজ্জামান শিশির। এছাড়া নায়েবে আমির অধ্যাপক মোঃ কহিনুর সরদার, মোঃ নুর মোহাম্মাদ ও ইকবাল হোসাইন মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ২০০৬ সালে নেই দিনে ঢাকার রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা। বিষয়টি হঠাৎ করে ঘটেনি। লগি-বৈঠা নিয়ে রাজপথে এসে প্রতিপক্ষকে দমনের ঘোষণা ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের। ঢাকার শাপলা চত্তরে হেফাজতের আন্দোলনের উপর গুলী বর্ষন করে নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। সেই হত্যা সহ তার আমলের সকল ঘটনার বিচার, আ’লীগ সরকারকে নিষিদ্ধ সহ ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মূলহোতা শেখ হাসিনার ফাঁসির দাবি জানানো হয়।
মোংলা পৌরসভার জামায়াতের আমির মাওলানা আঃ বারি বলেন, আ’লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন গত ১৭টি বছর বেশী অত্যাচার নির্যাতন করেছে জামায়াতের নেতাকর্মীদের উপর। আমাদের নেতাকর্মী ও সমর্থকদেরকে হত্যা, খুন, গুম, মারধর, মিথ্যা মামলা, সাজা ফাসিঁ সহ এমন কোন নির্যাতন নেই যা জামাতের উপর চালায়নি। তাই, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী যদি দেশ রক্ষায় তায়ীত্ব পায় তাহলে এর সঠিক বিচার এ বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আ’লীগের লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে মোংলায় জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় ০৬:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫