শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের নিয়ে সিইসির সঙ্গে আইজিপির জরুরি বৈঠক মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় বাড়ল ৯৯৯ কোটি টাকা সৎ-দক্ষ কর্মকর্তাদের সুযোগ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী বিয়ের গুঞ্জন উড়িয়ে মুখ খুললেন পূজা চেরী ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত

সাংবাদিক শওকত মাহমুদ কারাগারে

রাজধানীর রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে শওকত মাহমুদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আখতার মোর্শেদ।

এ বিষয়ে ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১১ ডিসেম্বর রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক শওকত মাহমুদের পাঁচ দিন রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

নথি থেকে জানা গেছে, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রে যান এবং ২০০৪ সালে মার্কিন পাসপোর্ট লাভ করেন। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার লক্ষ্যে অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে তিনি গত ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে বাংলাদেশে আসেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরও জানা গেছে হয়, ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকায় একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন এনায়েত করিম চৌধুরী। সন্দেহ হলে পুলিশ তার গাড়ি থামায়। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ সময় তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়।

এ ঘটনায় রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলার পরে গত ৬ ডিসেম্বর সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

স্থানীয় সরকার নির্বাচনের নিয়ে সিইসির সঙ্গে আইজিপির জরুরি বৈঠক

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাংবাদিক শওকত মাহমুদ কারাগারে

আপডেট সময় ০৬:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫