শিরোনাম :
হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বাড়তি গ্যাস সান্তাহারে ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা আদায় আটক ২ একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী

ইরানকে ঘিরে থাকবে মার্কিন জাহাজ, যুদ্ধবিমান ও সেনারা : ট্রাম্প

ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চললেও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীকে এখনই সরিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্ট লেখেন, তেহরানের সঙ্গে ‘আসল চুক্তি’ পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত মার্কিন নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং গোলাবারুদসহ সকল সেনাসদস্য ইরানের চারদিকে অবস্থান করবে।

ট্রাম্প তার পোস্টে বলেন, ইরান যদি কোনো কারণে চুক্তি মানতে ব্যর্থ হয়—তবে ‘শুটিং শুরু’ হবে ; যা আগের চেয়ে অনেক বড়, শক্তিশালী ও বিধ্বংসী হবে।

মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, এই সমঝোতার মূল ভিত্তি হলো—ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ আন্তর্জাতিক চলাচলের জন্য সর্বদা উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে।

নিজের সামরিক বাহিনীর মনোবল চাঙ্গা করতে ট্রাম্প আরও বলেন, আমাদের মহান সামরিক বাহিনী বর্তমানে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে এবং বিশ্রাম নিচ্ছে; তারা আসলে তাদের পরবর্তী বিজয়ের অপেক্ষায় আছে। আমেরিকা ফিরে এসেছে!

আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনায় বসার কথা। বিশ্লেষকদের মতে, এই পোস্টের মাধ্যমে ট্রাম্প আসলে তেহরানের ওপর চাপ তৈরি করতে চাইছেন যাতে তারা আলোচনায় নমনীয় অবস্থান গ্রহণ করে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইরানকে ঘিরে থাকবে মার্কিন জাহাজ, যুদ্ধবিমান ও সেনারা : ট্রাম্প

আপডেট সময় ০৩:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬