শিরোনাম :
পীরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
-
ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি - আপডেট সময় ০৫:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- 37
বর্তমান সরকারের মিশন ও ভীষণ বাস্তবায়নের লক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সুধীজনে’র সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক সাথে রফিকুল হক। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারে সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহবায়ক হাফিজুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা জামায়াত আমীর বাবুল আহম্মেদ, সেনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা ডা. জাহাঙ্গীর আলম, বিএনপি জেলা কমিটির সদস্য নাহিদ পারভীন রিপা প্রমূখ।
এ সময় উপজেলা পরিষদের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ট্যাগস
রংপুর বিভাগ
জনপ্রিয় সংবাদ



























