আস্থা ভোটেও চমক দেখালেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর গত ৬২ বছরের রাজনৈতিক সমীকরণ ও ডিএমকে-এআইএডিএমকের একচেটিয়া আধিপত্য চুরমার করে অবশেষে মুখ্যমন্ত্রীর আসনে বসলেন সুপারস্টার জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়। আজ বুধবার (১৩ মে) বিধানসভায় টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত আস্থা ভোটে জয়ী হয়ে তিনি নিজের সরকার গঠন নিশ্চিত করেছেন। বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) গত মাসের নির্বাচনে জয়লাভের পর এই আস্থা ভোটের মাধ্যমে নতুন ইতিহাসের সূচনা করল। খবর এনডিটিভির।

সম্পতি নির্বাচনে টিভিকে ১০৮টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য দূরে ছিল। ফলে আস্থা ভোটের এই পুরো প্রক্রিয়াই ছিল টানটান উত্তেজনাপূর্ণ। বিজয়ের পক্ষে ১৪৪ জন বিধায়ক ভোট প্রদান করলেও বিপক্ষে ভোট পড়েছে মাত্র ২২টি। পাঁচজন সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন। প্রধান বিরোধী দল ডিএমকের ৫৯ জন বিধায়ক এই প্রক্রিয়া চলাকালীন বিধানসভা থেকে কক্ষত্যাগ করেন। অন্যদিকে, এআইএডিএমকে প্রধান এডাপ্পাডি কে পালানিস্বামী তার দলের বিধায়কদের বিজয়ের বিরুদ্ধে ভোট দেওয়ার নির্দেশ দিলেও সেখানে বড় ধরনের বিদ্রোহ দেখা দেয়। এআইএডিএমকের ২৪ জন বিধায়ক দলীয় প্রধানের নির্দেশ অমান্য করে বিজয়ের পক্ষে ভোট দিয়ে তার হাত শক্তিশালী করেছেন, যা বড় এই দলটিকে ভাঙনের মুখে ফেলে দিয়েছে।

বিজয়কে জয়ের জন্য প্রয়োজনীয় সমর্থন দিয়েছে কংগ্রেস, বাম ফ্রন্ট, ভিসিকে ও আইইউএমএলয়ের মতো দলগুলো। এই দলগুলো সম্মিলিতভাবে ১৩টি আসন দিয়ে বিজয়কে প্রাথমিক সংকট কাটাতে সাহায্য করেছে। এছাড়া টিটিভি দিনাকরণের নেতৃত্বাধীন এএমএমকের একমাত্র বিধায়কও বিজয়ের প্রতি সমর্থন জানিয়েছেন।

নিজের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিজয় তার দলের নির্বাচনি প্রতীক ‘হুইসেলের’ মাধ্যমে ইতিহাস পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। তিনি আরও ঘোষণা করেন, তার এই সরকার সংখ্যালঘু এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় বদ্ধপরিকর একটি সরকার হিসেবে কাজ করবে। এই নাটকীয় জয়ের মাধ্যমে বিজয় এখন আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজের অবস্থান সুসংহত করলেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আস্থা ভোটেও চমক দেখালেন থালাপতি বিজয়

আপডেট সময় ০৪:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬