আবারো ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে নিউইয়র্ক টাইমস। স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাত দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি কার্যত ভেঙে যাওয়ার পর থেকে এটিই সবচেয়ে বড় ধরনের সামরিক প্রস্তুতি, যা সম্ভাব্যভাবে আগামী সপ্তাহের মধ্যেই হামলা পুনরায় শুরুর ইঙ্গিত দিচ্ছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের কাছে ‘বর্ধিত সামরিক অভিযানের পরিকল্পনা’ রয়েছে এবং একই সঙ্গে প্রয়োজনে কৌশলগত অবস্থান পরিবর্তনের পরিকল্পনাও প্রস্তুত।

হেগসেথ আরও বলেন, প্রয়োজন হলে আমরা হামলা বাড়ানোর পরিকল্পনাও করেছি, আবার পরিস্থিতি অনুযায়ী পিছু হটার পরিকল্পনাও আছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, ইরান একাধিক চুক্তি মানছে না।

ট্রাম্প বলেন, তারা একদিন চুক্তি করে, পরদিনই বলে আমরা কিছুই বলিনি- এটা বারবার হচ্ছে।

প্রস্তাবিত চুক্তিতে বলা হয়েছে, ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে- যা পরবর্তীতে নিষ্ক্রিয় করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা মুখপাত্র ইব্রাহিম রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা হলে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৯০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।

ট্রাম্প ফক্স নিউজের এক সাক্ষাৎকারে বলেন, তিনি চান ইউরেনিয়াম যেন ধ্বংসাবশেষে না থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের হাতে আসে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের ক্ষেত্রে তার ধৈর্য ফুরিয়ে আসছে এবং তারা চুক্তি না করলে ‘ধ্বংসের মুখে পড়বে’।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে আবারও সরাসরি সামরিক সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে, বিশেষ করে যখন যুদ্ধবিরতির পর উভয় পক্ষই একে অপরের ওপর আস্থা হারাচ্ছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

তিনটি মেট্রোরেল এবং একটি ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গুজরাটের ইলিশে ভরছে বাংলাদেশের বাজার

১৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আবারো ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আপডেট সময় ০১:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬