শিরোনাম :
একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

আটোয়ারীতে অবৈধ রিং ও চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস

পঞ্চগড়ের আটোয়ারীতে পরিচালিত অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ রিং জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার (২০ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকার খাল বিল ও জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে খাল বিল ও জলাশয়ে পেতে রাখা ১১টি চায়না দুয়ারি জাল ও প্রায় চার হাজার ফুট রিং জাল উদ্ধার করা হয়। পরে উপজেলা মৎস্য অফিস চত্বরে প্রকাশ্য জনসম্মুখে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, অসাধু জেলেরা এবং সাধারণ মাছ শিকারীরা রিং ও চায়না দুয়ারিসহ বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করছে। এতে মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ছে।

তিনি বলেন, চায়না রিং জালে ছোট-ছোট মাছ ছাড়াও বিভিন্ন পোকামাকড়, কীটপতঙ্গ এবং জলজপ্রাণি আটকা পড়ে। যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালগুলো ব্যবহার নিষিদ্ধ বিধায় জব্দ করা হয়। আইন অনুযায়ী জব্দকৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

মৎস্য কর্মকর্তা বলেন, মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। দেশের মৎস্যসম্পদ রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে অবৈধ রিং ও চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস

আপডেট সময় ০৫:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬