শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই হাজার ভারতের সাথে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন প্রধানমন্ত্রী হারানো সরকারি অস্ত্রের তথ্য দিন; গোপনে ও নিরাপদে পুরস্কার নিন ভেনিসে মাফিয়া গ্যাংয়ের হেনস্তার শিকার বাঁধন, ছাড় নয়: উপদেষ্টা ০-৫ থেকে ঘুরে দাঁড়িয়ে ইউএস ওপেনের শেষ আটে জেং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতি হচ্ছেন বাংলাদেশের সান্তাহার জংশন ষ্টেশনে ঢাকাগামী অন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যূত ; বর্তমানে ট্রেন চলাচল বন্ধ সংঘাত বা প্রতিশোধের রাজনীতি চাই না: রাষ্ট্রপতি উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালা জারি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতি হচ্ছেন বাংলাদেশের

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে তিনি এই পদের শপথ গ্রহণ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ সকালে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতি অনুযায়ী, প্রথমে একটি মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে। এরপর বাংলাদেশ সময় রাত ৯টায় ড. খলিলুর রহমান সভাপতি হিসেবে শপথ নেবেন। শপথ গ্রহণের পর রাত ১টায় তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি বৈঠক পরিচালনা করবেন।

উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে এই অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক পর্ব, যা জাতিসংঘের বার্ষিক কূটনৈতিক কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে ড. খলিলুর রহমানকে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত করেন। ওই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন, যা বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে এক উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই হাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালা জারি

০৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতি হচ্ছেন বাংলাদেশের

আপডেট সময় ০১:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬