ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন

জাতীয় সংসদে আজ বুধবার প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথে ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত এই রুটে যাতায়াতের সময় ও দূরত্ব কমিয়ে আনতে সরকার একগুচ্ছ সমন্বিত উদ্যোগ হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে পুরো রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তর, ঢাকা-কুমিল্লা কর্ডলাইন নির্মাণ এবং ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা।

ইলেকট্রিক ট্রেন পরিচালনা প্রসঙ্গে তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম করিডরে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের জন্য প্রয়োজনীয় সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ নকশা প্রণয়নের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রকল্পটি কবে নাগাদ বাস্তবায়িত হবে, সংসদে উঠে আসা এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পরই বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি চূড়ান্ত করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এই রুটে ইলেকট্রিক ট্রেন চালানো সম্ভব হবে। এতে ট্রেনের গড় গতি বাড়বে এবং যাত্রীদের যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে ডেঙ্গুর পিক সময় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

০৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন

আপডেট সময় ০৬:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬