ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরিয়ে গ্রহণ করা হবে।
শুক্রবার দুপুরে নবীনগর উপজেলার রতনপুন ইউনিয়নের রতনপুর গ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে আমরা বিএনপি পরিবার, উপলক্ষ ছিল ঢাকার শাহবাগে বসবাসরত অসহায় বৃদ্ধা গোলাপী বেগমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারের ঘরের চাবি হস্তান্তর।
মন্ত্রী বলেন, শোনা যাচ্ছে শেখ হাসিনা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে পারেন। তবে তিনি ফিরলে আইনের মাধ্যমেই তাকে গ্রহণ করা হবে এবং তার বিরুদ্ধে বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে দাবি করেন তিনি। প্রতিবেশী দেশের কাছে শেখ হাসিনা ও তার সহযোগীদের ফিরিয়ে দেওয়ার অনুরোধও জানান তিনি।
বক্তব্যে মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে মানবিক নেতা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, বর্তমান সরকার যে রাষ্ট্র হাতে পেয়েছে তার অর্থনৈতিক অবস্থা দুর্বল, বিভিন্ন খাতে সংকট বিদ্যমান। তিনি অভিযোগ করেন, বিগত সরকার ও অন্তর্বর্তী সরকারের আমলে জ্বালানি খাতে প্রয়োজনীয় উন্নয়ন হয়নি, বরং অপ্রয়োজনীয় প্রকল্পের মাধ্যমে অর্থ পাচার হয়েছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টাকারী একটি পক্ষের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কারণ জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছে। জনগণের অধিকার ক্ষুণ্ণ করা এবং অর্থ আত্মসাতের বিষয়গুলোর সুষ্ঠু বিচারের মাধ্যমে সমাধান চান বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম এবং
চলমান বার্তা ডেস্ক : 



















