শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতায় ভারত-মার্কিন সম্পর্কে টান পড়তে পারে: জয়শঙ্কর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গ্রেপ্তার সাবেক মেজর জেনারেল বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা ২৩৫ ইউনিট বিদ্যুতে ৫০৬ কোটি টাকার বিল ”আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিলো”: প্রভা মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ, গাড়িতে আগুন ইরাক থেকে মার্কিন সেনা পুরোপুরি সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র বৃক্ষরোপণ কর্মসূচিতে ৫০ টাকার গাছ ৪০০ টাকায় ক্রয় চীন সীমান্তের কাছে রাশিয়ার পারমাণবিক বোমারু বিমান বিধ্বস্ত

”আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিলো”: প্রভা

আদুরে শৈশব আর দেরিতে আসা পরিণত মনের গল্প শোনালেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক পডকাস্টে নিজের পছন্দ-অপছন্দ, ছোটবেলা আর বেড়ে ওঠার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি। সেখানেই জানিয়েছেন, এক সময় গরিব ছেলেই ছিল তাঁর পছন্দ।

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীদের একজন প্রভা। অভিনয়ে এখন কিছুটা অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সরব। নানা পোস্ট আর কথোপকথনে অনুসারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।

পডকাস্টে নিজের পছন্দের কথা বলতে গিয়ে প্রভা বলেন, ‘আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল এক সময়।’ কেউ অভাবের কথা বললে, না খেয়ে থাকা বা কষ্টে বড় হওয়ার গল্প শোনালে, কিংবা বাবা ভাইবোনদের মানুষ করেছেন—এমন কথা বললে তিনি সহজেই আকৃষ্ট হতেন, এমন ইঙ্গিতও মেলে তাঁর কথায়।

নিজের শৈশব নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, ‘আমি বেশ আহ্লাদী ছিলাম। এক সময় প্রপারলি কথা বলতে পারতাম না। এতো কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম, কথা অর্ধেক বোঝা যেত।’ তিনি জানান, আত্মীয়স্বজন, বাবা-মা, এমনকি বন্ধুদের বাবা-মাও তাঁকে খুব আদর করতেন। সে কারণেই পরিণত হয়ে উঠতে তাঁর অনেক সময় লেগেছে। প্রভার কথায়, অভিনয়ে আসার পরই তিনি স্পষ্ট করে কথা বলতে শিখেছেন।

অভিনয়ে নিয়মিত না থাকলেও এখন নতুন সিনেমার কাজে ব্যস্ত সময় কাটছে প্রভার। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং চলতি সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করছেন প্রভা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে বাঁশ দিয়ে রেল ক্রসিং পাহাড়ায় ভ্যান চালক

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চীন সীমান্তের কাছে রাশিয়ার পারমাণবিক বোমারু বিমান বিধ্বস্ত

৩০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

”আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিলো”: প্রভা

আপডেট সময় ০১:৫১:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬