শিরোনাম :
দুই কক্ষের নিয়ন্ত্রণ হারালেন ট্রাম্প, এবার কী হবে? পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ডিসেম্বরে, বেতন জানুয়ারিতে মুস্তাফিজের বিগ ব্যাশ অভিষেক: ডাক দিল মেলবোর্ন রেনেগেডস গাজীপুরে সংঘর্ষের মাঝে পড়ে তৌফিকের মৃত্যু, উঠছে নানা প্রশ্ন ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’: আসিফ মজুরি বোর্ডের বৈঠকের দিনেও গাজীপুরে সংঘর্ষ, আন্দোলনের মধ্যে শ্রমিকের মৃত্যু মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, কংগ্রেসে ট্রাম্পের আধিপত্যে ভাঙন এমবাপ্পেকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন কিশোর ইয়ামাল হাসিনা ও আসাদুজ্জামানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রাস্তার আন্দোলনের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই, অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ কোটি ভিউ ছুঁলো ইমরানের গান ‘বর্ষা চোখ’

প্রিয় মানুষের চোখে জল দেখতে না চাওয়ার আকুলতা, আর তাকে সারাক্ষণ সুখে রাখার প্রতিশ্রুতি। এই অনুভূতির সুরেই শ্রোতার মনে জায়গা করে নিয়েছে ‘বর্ষা চোখ’। বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের গাওয়া গানটি এখন ৫ কোটি ভিউ ছাড়িয়েছে।

গানটি ইমরানের একক অ্যালবাম ‘বলতে বলতে চলতে চলতে’-র অংশ। ২০১৫ সালে সংগীতা থেকে প্রকাশিত অ্যালবামটির সাত নম্বর গান ছিল ‘বর্ষা চোখ’। সংখ্যাটির কারণে একে ‘লাকি সেভেন’ বলা হয়েছে। গানের কথা লিখেছেন সাংবাদিক ও গীতিকার তারেক আনন্দ। সুর, সংগীত ও কণ্ঠ ইমরান মাহমুদুলের।

গানের কথা ও সুরের মেলবন্ধনে ফুটে উঠেছে প্রেমিকের চোখে বিষাদ বা জল না দেখার আকুতি। অ্যালবাম প্রকাশের পর থেকেই এটি শ্রোতাদের পছন্দের তালিকায় উঠে আসে। গানটি তরুণ প্রজন্মের শ্রোতাদের মনে বিশেষভাবে নাড়া দিয়েছিল।

গানটি লেখার গল্প শোনালেন তারেক আনন্দ। তাঁর ভাষ্য, একদম শেষ মুহূর্তে গানটি লেখার সুযোগ আসে। খুব দ্রুত লিখে তিনি ইমরানকে পাঠিয়ে দেন। “পরদিন সকালেই দেখি ট্র্যাক রেডি। প্রথমবার গানটি শোনার পর আমার চোখের কোণে জল চলে আসে। মনে হয়, গানটি সারা দেশেই বাজতে শুনছি। প্রকাশের পর ঠিক তা-ই হলো, অভাবনীয় সাড়া পেলাম।”

৫ কোটি ভিউ প্রসঙ্গে তারেক আনন্দ বলেন, “ডিজিটাল যুগে এসে ৫ কোটি ভিউ ছাড়িয়েছে। এটা একজন গীতিকারের জন্য তৃপ্তির জায়গা। সবচেয়ে বড় কথা হলো, ভালো একটি কবিতা যখন অসংখ্য মানুষের কাছে পৌঁছে যায়, তখন গীতিকবি হিসেবে ভীষণ ভালো লাগে।”

সুরকার ও শিল্পী ইমরান মাহমুদুল বলেন, “রোমান্টিক কথার ওপর সহজ, সুন্দর সুর করার চেষ্টা করেছিলাম। গানটি শ্রোতারা পছন্দ করেছেন, এটাই আমার ভালো লাগা।”

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

দুই কক্ষের নিয়ন্ত্রণ হারালেন ট্রাম্প, এবার কী হবে?

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাস্তার আন্দোলনের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই, অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

৫ কোটি ভিউ ছুঁলো ইমরানের গান ‘বর্ষা চোখ’

আপডেট সময় ১২:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬