শিরোনাম :
মন্ত্রিসভার সিদ্ধান্ত: খেজুরে শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, আপেল-মাল্টায় প্রায় অর্ধেক ইতালিতে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার কর্মী, সুযোগ বাংলাদেশিদেরও ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ নোয়াখালীর রেলপথে ৪০ কোটি টাকার প্রকল্প, চালু হচ্ছে সুবর্ণচর এক্সপ্রেস তারেক রহমানকে ‘মূল্যবান ভাই’ বললেন এরদোগান, কাজ করতে চান ঘনিষ্ঠভাবে গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, টুঙ্গিপাড়ায় হামলা; মোতায়েন ৬ প্লাটুন বিজিবি প্রতিবেশী দেশের ইন্ধনেই দেশজুড়ে নাশকতা: রিজভী  হাসিনাকে ফেরাতে দুই শর্ত ভারতের  চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, রংপুরের তারাগঞ্জে বিক্ষোভ আইএমএফ ঋণ কর্মসূচি থেকে সরছে না সরকার, শর্তে আসছে পরিবর্তন

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, টুঙ্গিপাড়ায় হামলা; মোতায়েন ৬ প্লাটুন বিজিবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। রোববার জেলা শহরে মিছিল, ব্যারিকেড ভাঙচুর ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগের দিন শনিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শহরে মিছিল

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল ১১টার পর থেকে জেলা সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতা-কর্মীরা শহরে আসতে থাকেন। তাঁরা প্রথমে শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। দুপুর ১২টার দিকে সেখান থেকে মিছিল শুরু হয়।

মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা পেরিয়ে যায়। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে ঢুকে পড়েন। এ সময় তাঁরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে স্লোগান দেন। মিছিলে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, অনেকের হাতে লগি-বৈঠাও দেখা যায়।

মিছিল চলাকালে শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। শহরের বিভিন্ন জায়গায় টায়ারে আগুনও জ্বালানো হয়। দুপুর ১টা পর্যন্ত নেতা-কর্মীরা শহরে অবস্থান করেন, এরপর যে যাঁর অবস্থানে ফিরে যান।

এদিকে গোপালগঞ্জ সরকারি কলেজের নাম বদলে আগের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ করা হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বর’-এর নাম বদলে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ রাখা হয়।

আগের দিনের ঘটনা

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একটি মিছিল বের করেন বলে জানা গেছে। মিছিলটি টুঙ্গিপাড়ার নিলফা বাজার এলাকায় পৌঁছালে সেখানকার বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময় উপজেলার বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত অফিসেও ভাঙচুর চালানো হয়। এর পর পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা ব্যবস্থা

কর্মসূচিকে ঘিরে জেলা শহরে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়। বিশেষ করে লঞ্চঘাট, বাজার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ছাড়াও বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যরা মোতায়েন ছিলেন, বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও।

রোববার (১৫ নভেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভার সিদ্ধান্ত: খেজুরে শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, আপেল-মাল্টায় প্রায় অর্ধেক

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইএমএফ ঋণ কর্মসূচি থেকে সরছে না সরকার, শর্তে আসছে পরিবর্তন

১৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, টুঙ্গিপাড়ায় হামলা; মোতায়েন ৬ প্লাটুন বিজিবি

আপডেট সময় ০৩:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬