দেশজুড়ে চলমান নানা উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। তিনি বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন।
রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তিনি লিখেছেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’ অর্থাৎ মাত্র দুই সপ্তাহের জন্য তিনি মন্ত্রণালয়টির দায়িত্ব নিতে আগ্রহী।
পোস্টটি রোববারই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে আসিফ মাহমুদের পক্ষে ও বিপক্ষে অনেকেই নিজের মত জানান। কেউ তাঁর আগ্রহকে স্বাগত জানিয়েছেন, কেউ আবার ভিন্নমত দিয়েছেন।
চলমান বার্তা ডেস্ক : 



















