শিরোনাম :
মন্ত্রিসভার সিদ্ধান্ত: খেজুরে শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, আপেল-মাল্টায় প্রায় অর্ধেক ইতালিতে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার কর্মী, সুযোগ বাংলাদেশিদেরও ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ নোয়াখালীর রেলপথে ৪০ কোটি টাকার প্রকল্প, চালু হচ্ছে সুবর্ণচর এক্সপ্রেস তারেক রহমানকে ‘মূল্যবান ভাই’ বললেন এরদোগান, কাজ করতে চান ঘনিষ্ঠভাবে গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, টুঙ্গিপাড়ায় হামলা; মোতায়েন ৬ প্লাটুন বিজিবি প্রতিবেশী দেশের ইন্ধনেই দেশজুড়ে নাশকতা: রিজভী  হাসিনাকে ফেরাতে দুই শর্ত ভারতের  চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, রংপুরের তারাগঞ্জে বিক্ষোভ আইএমএফ ঋণ কর্মসূচি থেকে সরছে না সরকার, শর্তে আসছে পরিবর্তন

ইতালিতে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার কর্মী, সুযোগ বাংলাদেশিদেরও

আগামী ২০২৭ সালে বিভিন্ন খাতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেবে ইতালি। দেশটির নতুন কর্মী প্রবেশ কোটা বা ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় বাংলাদেশসহ ৩৭টি দেশের নাগরিকেরা এ সুযোগ পাবেন। কৃষি, পর্যটন ও গৃহস্থালিসহ নানা খাতে কাজের পথ খুলবে।

ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় এ কোটা ঠিক করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কোটার ১৪ হাজার জনের জন্য রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাত।

তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে আলবেনিয়া, আলজেরিয়া, মিসর, ইথিওপিয়া, ফিলিপাইন, ঘানা, জাপান, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তিউনিসিয়া ও ইউক্রেন। তবে বাংলাদেশের জন্য আলাদা কোনো কোটা ঘোষণা করা হয়নি। দেশগুলোর জন্য নির্ধারিত সামগ্রিক কোটা থেকেই কর্মী নেওয়া হবে।

আবেদনের সময়সূচি

ইতালির সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের আবেদনের প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কাজ শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। এটি চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। এ জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল ব্যবহার করতে হবে। তবে আবেদন জমা দেওয়ার মূল দায়িত্ব ইতালির নিয়োগকর্তার। অর্থাৎ বৈধ নিয়োগকর্তাকেই কর্মী নিয়োগের প্রস্তাব ও প্রয়োজনীয় তথ্যসহ আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন জমা দেওয়ার জন্য চারটি নির্দিষ্ট দিন রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে আবেদন নেওয়া শুরু হবে।

  • কৃষি খাতের মৌসুমি কর্মী: ২০২৭ সালের ১২ জানুয়ারি
  • পর্যটন খাতের মৌসুমি কর্মী: ৯ ফেব্রুয়ারি
  • অমৌসুমি কাজ: ১৬ ফেব্রুয়ারি
  • পারিবারিক পরিচর্যা খাত: ১৮ ফেব্রুয়ারি

সতর্কতা

বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে বৈধ নিয়োগকর্তা ও চাকরির প্রস্তাব নিশ্চিত হওয়া গুরুত্বপূর্ণ। অভিবাসন বিশেষজ্ঞরা আবেদনের আগে নিয়োগকর্তার পরিচয়, প্রতিষ্ঠানের বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে অর্থ লেনদেন থেকে সতর্ক থাকতে বলেছেন তাঁরা।

প্রেক্ষাপট

‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন নেওয়ার পরিকল্পনা রয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভার সিদ্ধান্ত: খেজুরে শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, আপেল-মাল্টায় প্রায় অর্ধেক

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইএমএফ ঋণ কর্মসূচি থেকে সরছে না সরকার, শর্তে আসছে পরিবর্তন

১৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইতালিতে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার কর্মী, সুযোগ বাংলাদেশিদেরও

আপডেট সময় ০৬:১৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬