শিরোনাম :
নড়াইলে বিএনপির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে হামলা, প্রাণ গেল দুই নেতার ঢাকায় ৫০ স্থানে এআই সিগন্যাল, দুই মাসে চালুর আশা প্রধানমন্ত্রীর দেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের অবদান ডিএনসিসি (উত্তর) প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ৩৯ কারখানা ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার খবরে সংশয়, কী বলছে ইরান? রূপপুর থেকে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ, পারমাণবিক যুগে বাংলাদেশ জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে   মওলানা ভাসানীঃ শোষিত মানুষের অধিকার আদায়ের আপসহীন নেতা প্রেমের টানে কানাডা থেকে ভারতে প্রেমিকা, বিয়ে ভাঙল বয়সের জন্য

রূপপুর থেকে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ, পারমাণবিক যুগে বাংলাদেশ

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ। তবে এটি এখনো পরীক্ষামূলক সরবরাহ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হয়েছে।
পরীক্ষার ধাপ
পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগে বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা এবং স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা হবে।
এরপর বিভিন্ন পরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা শেষ করা হবে। প্রতিটি ধাপে বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পরের অনুমোদন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি পরীক্ষার ফল সন্তোষজনক। এ পর্যায়ের নির্ধারিত সব কাজ শেষ হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন লাগবে। অনুমোদন মিললে কেন্দ্রটিকে আবার পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
পূর্ণ উৎপাদন কবে
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল শেষ হলে প্রথম ইউনিট স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় চলবে। তখন বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউনিটটি চালাতে গড়ে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব যন্ত্রপাতি, কুলিং পাম্প ও নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহার হবে। গ্রিডে সরবরাহ করা হবে এক হাজার ৩০ মেগাওয়াট।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

নড়াইলে বিএনপির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে হামলা, প্রাণ গেল দুই নেতার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রেমের টানে কানাডা থেকে ভারতে প্রেমিকা, বিয়ে ভাঙল বয়সের জন্য

১৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রূপপুর থেকে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ, পারমাণবিক যুগে বাংলাদেশ

আপডেট সময় ০৭:২৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬