শিরোনাম :
নড়াইলে বিএনপির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে হামলা, প্রাণ গেল দুই নেতার ঢাকায় ৫০ স্থানে এআই সিগন্যাল, দুই মাসে চালুর আশা প্রধানমন্ত্রীর দেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের অবদান ডিএনসিসি (উত্তর) প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ৩৯ কারখানা ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার খবরে সংশয়, কী বলছে ইরান? রূপপুর থেকে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ, পারমাণবিক যুগে বাংলাদেশ জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে   মওলানা ভাসানীঃ শোষিত মানুষের অধিকার আদায়ের আপসহীন নেতা প্রেমের টানে কানাডা থেকে ভারতে প্রেমিকা, বিয়ে ভাঙল বয়সের জন্য

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন মাহফুজুল ইসলাম কিরন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মো. মাহফুজুল ইসলাম কিরন। দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি ভূরুঙ্গামারী উপজেলাকে উন্নত, আধুনিক, মানবিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় মাহফুজুল ইসলাম কিরন বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পাওয়া তাঁর জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের বিষয়। এটি কেবল একটি মনোনয়ন নয়, বরং ভূরুঙ্গামারীর মানুষের প্রতি দায়বদ্ধতা এবং জনসেবার স্বপ্ন বাস্তবায়নের নতুন অঙ্গীকার। এ জন্য তিনি দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, তাঁর স্বপ্ন একটি উন্নত, আধুনিক, মানবিক ও বৈষম্যহীন ভূরুঙ্গামারী গড়ে তোলা। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও নাগরিক সেবাসহ প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। উপজেলা পরিষদকে দল-মত নির্বিশেষে সব মানুষের আস্থা, অধিকার ও প্রত্যাশা পূরণের প্রতিষ্ঠানে পরিণত করতে চান তিনি।

ভূরুঙ্গামারীর সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে সবাই যেন তাঁর পাশে থাকেন। যোগ্যতা, সততা, পরিকল্পনা ও জনসেবার মানসিকতাকে মূল্যায়ন করে জনগণ সচেতন সিদ্ধান্ত নেবেন বলে তিনি প্রত্যাশা করেন।

নিজের রাজনৈতিক ও জনসেবামূলক দর্শন তুলে ধরে মাহফুজুল ইসলাম কিরন বলেন, তিনি বিভাজনের পরিবর্তে ঐক্যে বিশ্বাসী। কথার ফুলঝুরি নয়, বরং বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চান।

তিনি সম্মিলিত প্রচেষ্টায় ভূরুঙ্গামারীকে একটি সম্ভাবনাময়, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আগামীর ভূরুঙ্গামারী গড়তে ঐক্য, উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার বার্তাই দিয়েছেন এনসিপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাহফুজুল ইসলাম কিরন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

নড়াইলে বিএনপির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে হামলা, প্রাণ গেল দুই নেতার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রেমের টানে কানাডা থেকে ভারতে প্রেমিকা, বিয়ে ভাঙল বয়সের জন্য

১৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন মাহফুজুল ইসলাম কিরন

আপডেট সময় ০৩:২২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬