শিরোনাম :
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয় যেসব কারণে ঢাকার যানজট,সমাধান হবে কি কোনদিন? মাদারীপুরে মাদ্রাসায় ককটেল বিস্ফোরণে আহত ৫ শিক্ষার্থী বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন নতুন চার নেতা

বিরহের খেয়া

বিরহের খেয়া
জান্নাতুল মাওয়া

একটা ছিন্নভিন্ন চাঁদ!
জোছনা ছিঁড়ে ফেটে চৌচির,
আলোর বদলে ঝরছে রক্ত,
কাঁদছে চাঁদের দেহ।

একটা বাঘ গ্রীলড চিকেনের মতন
কেটেফেঁড়ে খেয়েছে জোছনা।
মমতাহীন নিষ্ঠুর হাত,দাঁত,নখ!
নির্মম সেই পৈশাচিক আনন্দ।

জোছনা চোখ মোছে না,
ভাবে না,
পরের বার আবারও ধ্বংস হতে প্রস্তুতি নেয়।
যেন জন্ম হয়েছে বারবার পদদলিত হতে।
জোছনাকে পায়ের তালুতে পিষছে-
সিগারেটের শেষাংশের মতন।

যে পিষছে, জোছনা তার কাছেই
বিলিন হতে ছোটে,
মমতার জন্য কাঁদে,
বিড়ালের মতন স্নেহ পেতে গা ঘেঁষে।
তখন, বিনিময়ে সে অস্ত্রের আঘাত পায়।

সে আঘাতকেই প্রেম নাম দিয়ে বুকে
জড়িয়ে বাঁচার স্বপ্ন দেখে।
জোছনা এখন রক্তশূন্য মরু!
বৃষ্টি শুধু ঝরেই….
তাতে মাটি ভেঁজে না।

আরো পড়ুন : কত কিছুই না ইচ্ছে করে…

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন নতুন চার নেতা

১৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিরহের খেয়া

আপডেট সময় ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

বিরহের খেয়া
জান্নাতুল মাওয়া

একটা ছিন্নভিন্ন চাঁদ!
জোছনা ছিঁড়ে ফেটে চৌচির,
আলোর বদলে ঝরছে রক্ত,
কাঁদছে চাঁদের দেহ।

একটা বাঘ গ্রীলড চিকেনের মতন
কেটেফেঁড়ে খেয়েছে জোছনা।
মমতাহীন নিষ্ঠুর হাত,দাঁত,নখ!
নির্মম সেই পৈশাচিক আনন্দ।

জোছনা চোখ মোছে না,
ভাবে না,
পরের বার আবারও ধ্বংস হতে প্রস্তুতি নেয়।
যেন জন্ম হয়েছে বারবার পদদলিত হতে।
জোছনাকে পায়ের তালুতে পিষছে-
সিগারেটের শেষাংশের মতন।

যে পিষছে, জোছনা তার কাছেই
বিলিন হতে ছোটে,
মমতার জন্য কাঁদে,
বিড়ালের মতন স্নেহ পেতে গা ঘেঁষে।
তখন, বিনিময়ে সে অস্ত্রের আঘাত পায়।

সে আঘাতকেই প্রেম নাম দিয়ে বুকে
জড়িয়ে বাঁচার স্বপ্ন দেখে।
জোছনা এখন রক্তশূন্য মরু!
বৃষ্টি শুধু ঝরেই….
তাতে মাটি ভেঁজে না।

আরো পড়ুন : কত কিছুই না ইচ্ছে করে…

Share this news as a Photo Card