শিরোনাম :
অর্থবছরের শুরুতেই বাড়তি প্রবাসী আয়, ১৭ দিনে রেমিট্যান্স ১৮৮ কোটি ডলার কেন অর্থবছরের সময়কাল পরিবর্তন করলো সরকার, সুবিধা কী ? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে আইজিপির জরুরি বৈঠক মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় বাড়ল ৯৯৯ কোটি টাকা সৎ-দক্ষ কর্মকর্তাদের সুযোগ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী বিয়ের গুঞ্জন উড়িয়ে মুখ খুললেন পূজা চেরী ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার

২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদির ১৫ স্টেডিয়ামে

কাতারের পর এশিয়াতে আরও একটি ফুটবল বিশ্বকাপ আয়োজনের অপেক্ষা। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপটি আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এখনও আনুষ্ঠানিকভাবে ফিফা ঘোষণা না দিলেও তাদের আয়োজক হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। এবার জানা গেল কতটি ভেন্যুতে হতে পারে সেই বিশ্বকাপটি।

গত বুধবার (৩১ জুলাই) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৪৮ দলের সেই মেগা বিশ্বকাপটি হবে সৌদির পাঁচটি শহরের ১৫টি স্টেডিয়ামে, এর মধ্যে আটটি সৌদির রাজধানী রিয়াদে। মূলত ফিফার কাছে আয়োজক হওয়ার বিড করার পরই এই তথ্য জানায় সৌদি আরব।

শুরুতে সহ-আয়োজক হিসেবে ভারতের নাম শোনা গেলেও এককভাবে পুরো টুর্নামেন্ট আয়োজন করতে মরিয়া দেশটি। বর্তমানে সৌদি প্রো লিগে ব্যবহার করা হচ্ছে এমন কিছু স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়ানো হবে বলে জানা গেছে। আর চমক হিসেবে থাকছে নিমার্ণাধীন কিং সালমান স্টেডিয়াম। যেটির দর্শক ধারণক্ষমতা হবে ৯২ হাজার। আর এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ।

গত বছর সৌদির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় একক আয়োজক হিসেবে রয়েছে সৌদি। তাই তাদের আয়োজক হওয়াটা এখন শুধুমাত্র ফিফার ঘোষণার অপেক্ষায়। নিয়ম অনুযায়ী ৪৮ দলের এই বিশ্বকাপটি আয়োজন করতে প্রায় ৪০ হাজার দর্শক ধারণক্ষমতার ১৪টি স্টেডিয়াম লাগবে সৌদির। যদিও দেশটিতে বর্তমানে তেমন বড় স্টেডিয়াম নেই। আর যেগুলো রয়েছে সবগুলোতে বড় ধরনের মেরামতের কাজ চলছে।

বিশ্বকাপ ছাড়াও ২০২৭ এশিয়ান কাপ, ২০২৯ এশিয়ান উইন্টার গেমসও আয়োজন করার কথা সৌদি আরবের। এরপর ২০৩৪ সালেই রিয়াদে এশিয়ান গেমস আয়োজন করা হবে। সবমিলিয়ে আগামী কয়েক বছরে আয়োজক হিসেবে বেশ ব্যস্ততা থাকছে দেশটির।

আরো পড়ুন : অলিম্পিকে বাজল ভুল জাতীয় সংগীত

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

অর্থবছরের শুরুতেই বাড়তি প্রবাসী আয়, ১৭ দিনে রেমিট্যান্স ১৮৮ কোটি ডলার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদির ১৫ স্টেডিয়ামে

আপডেট সময় ০৩:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪