সাংবাদিক শাকিল-ফারজানা ৪ দিনের রিমান্ডে

চাকরিজীবী মো. ফজলুল করিম হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা ও প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে আদালত এই আদেশ দেন।

গতকাল বুধবার (২১ আগস্ট) উত্তরা পূর্ব থানার এই হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখায় পুলিশ। এর আগে, এদিন সকালে ফ্রান্সে যাওয়ার সময় তাদেরকে আটক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। পরে বিমানবন্দরের দায়িত্বরত ডিবি পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।

জানা যায়, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে এই দম্পতি ও তাদের মেয়েকে বিমানবন্দরে আটকে দেয়া হয়। তারা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (টিকে-৭১৩) যোগে ইস্তাম্বুল হয়ে প্যারিস যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

আরও পড়ুন:ডা. দীপু মনি ৪ ও জয় ৫ দিনের রিমান্ডে

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাংবাদিক শাকিল-ফারজানা ৪ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৪:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪