রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুই বন্দুক দিয়ে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১টায় কুমিল্লার দাউদকান্দি থেকে জহিরুলকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব সদর দপ্তর।
জহিরুল গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুহাতে দুটি পিস্তল নিয়ে গুলিবর্ষণ করছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আরো পড়ুন : রায়গঞ্জে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক 




















