আন্দোলনে বিএনপি’র ৪২২ জন নেতাকর্মী নিহত : মির্জা ফখরুল

ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে গত ১৩ আগস্ট পর্যন্ত সারাদেশে ৮৭৫ জনের মৃত্যু হয়েছেন। এদেরে মধ্যে বিএনপি’র নিহত হয়েছেন ৪২২ জন নেতাকর্মী । আজ রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি বহু বছরের নির্যাতন,নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএনপির দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন পরিক্রমা। এখানে বিএনপির আবদান খাটো করার কোন অবকাশ নেই। এ সময় আন্দোলনের কৃতিত্ব নয়, স্বৈরাচার পতন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য ছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্যই আন্দোলনে এতো মানুষের প্রাণ ঝরেছে। তাই নির্বাচনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিৎ অন্তর্বর্তী সরকারের। নির্বাচন কমিশন সংস্কারে কমিটি গঠন করা হয়েছে। চাইলে আগামী দুইমাসের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে।

এ সময় ছাত্র-জনতার বিপ্লব নস্যাৎ করতে এখনও দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : নিরাপদ, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সংকল্পবদ্ধ: তারেক রহমান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আন্দোলনে বিএনপি’র ৪২২ জন নেতাকর্মী নিহত : মির্জা ফখরুল

আপডেট সময় ০২:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪