শিরোনাম :
দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ বা আইআইপিএস নামের এই ব্যবস্থা আগামী বছরের জুলাইয়ে চালুর লক্ষ্য ঠিক করা হয়েছে।

নতুন ব্যবস্থা চালু হলে গ্রাহকেরা যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা নিজের হিসাব কিংবা মোবাইল ওয়ালেট দিয়ে অর্থ পাঠাতে ও লেনদেন করতে পারবেন। এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে টাকা পাঠাতে তখন আলাদা নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হবে না।

কারিগরি সহায়তা ও লক্ষ্য

প্ল্যাটফর্মটি তৈরি হবে গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায়। ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার এখানে ব্যবহার করা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ডিজিটাল লেনদেন নিশ্চিত করতেই এই সফটওয়্যার তৈরি হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই উদ্যোগের মূল উদ্দেশ্য। তাঁর ভাষ্য, এতে ধীরে ধীরে নগদ টাকা তোলা এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ সরানোর প্রয়োজন কমবে। গ্রাহকেরা নিজ নিজ ব্যাংক বা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে আটকে থাকবেন না, বরং অংশ নেওয়া যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন।

আইআইপিএস চালু হলে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণ করা যাবে। প্রয়োজনীয় পরিচালনাগত, নিষ্পত্তি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর সম্ভব হবে।

বিদ্যমান ব্যবস্থার সীমাবদ্ধতা

নতুন ব্যবস্থাটি গড়ে উঠবে দেশের বিদ্যমান ডিজিটাল লেনদেন অবকাঠামোর ওপর ভর করে। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ২০১২ সাল থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের সুযোগ দিয়ে আসছে। তবে এই ব্যবস্থায় সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে এক নেটওয়ার্কে আনা যায়নি। বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা ও ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানকে একই ছাতার নিচে আনার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।

এর আগে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে লেনদেন চালুর নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ভ্যাটসহ সর্বোচ্চ লেনদেন মাশুল ধরা হয়েছিল ব্যাংকের জন্য শূন্য দশমিক ১৫ শতাংশ, মোবাইল আর্থিক সেবাদাতার জন্য শূন্য দশমিক ২০ শতাংশ এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের জন্য শূন্য দশমিক ৮৫ শতাংশ। অর্থ গ্রহণকারীর কাছ থেকে কোনো মাশুল না নেওয়ার নির্দেশও ছিল। কিন্তু কয়েকটি বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এতে যুক্ত না হওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি।

সিরাজুল ইসলাম স্বীকার করেন, বিদ্যমান ব্যবস্থা আশানুরূপ কার্যকর হয়নি। তাই আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো দরকার। নতুন আইআইপিএসের মাধ্যমে এই সীমাবদ্ধতা কাটিয়ে ব্যাপক সংযোগ গড়ে তোলা যাবে বলে আশা করা হচ্ছে।

রেমিট্যান্সে সম্ভাবনা

দেশের ভেতরের লেনদেনের পাশাপাশি আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণেও নতুন ব্যবস্থা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ‘বাংলাদেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) বিশ্লেষণ এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার’ শীর্ষক গবেষণা শুরু করে। এতে নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, আর্থিক খাতের প্রতিনিধি ও গবেষকেরা অংশ নেন। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো এবং আনুষ্ঠানিক চ্যানেলে অর্থপ্রবাহ বাড়ানোয় আইআইপিএসের সম্ভাবনা নিয়ে তাঁরা আলোচনা করেন।

পিআরআইয়ের চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে রেমিট্যান্স থেকে। এই অর্থ আনুষ্ঠানিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আনা এবং উৎপাদনশীল বিনিয়োগে লাগানোর ওপর তিনি জোর দেন।

গবেষকদের মতে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি লেনদেনের সুযোগ তৈরি হলে রেমিট্যান্স বিতরণ আরও দ্রুত ও সহজ হবে। অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারলে প্রবাসীদের পাঠানো অর্থ তুলনামূলক কম খরচে দ্রুত উপকারভোগীর ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে পৌঁছাবে। তবে এমন আন্তঃসীমান্ত লেনদেন চালু করতে আন্তর্জাতিক অংশীদারত্ব, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান, অর্থ নিষ্পত্তি ব্যবস্থা এবং অনুমোদিত বিদেশি নেটওয়ার্কের সঙ্গে সংযোগ নিশ্চিত করতে হবে।

সরকার ও ব্যবসায়ীদের সুবিধা

সিরাজুল ইসলামের মতে, ডিজিটাল লেনদেন বাড়লে কাগুজে নোট ছাপা, পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারের ব্যয় কমবে। ব্যবসায়ীরা নগদ অর্থ সামলানোর খরচ কমাতে পারবেন, হিসাবে স্বচ্ছতা আসবে, লেনদেনও হবে দ্রুত। সরকার বেতন-ভাতা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ ডিজিটাল মাধ্যমে সহজে উপকারভোগীদের কাছে পাঠাতে পারবে।

সাম্প্রতিক বছরগুলোয় মোবাইল আর্থিক সেবা, ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক অর্থ স্থানান্তর ও কিউআর কোডভিত্তিক লেনদেনের মাধ্যমে দেশে ডিজিটাল পেমেন্ট বেড়েছে। কিন্তু প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত নেটওয়ার্ক না থাকায় নির্বিঘ্ন লেনদেনে এখনো বাধা রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, অভিন্ন প্ল্যাটফর্ম চালু হলে এসব বাধা কাটিয়ে আরও সহজ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়া সম্ভব হবে।

সাফল্য যেসব বিষয়ের ওপর নির্ভর করছে

আইআইপিএসের সফল বাস্তবায়ন নির্ভর করবে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, প্রযুক্তির নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা, সাশ্রয়ী লেনদেন মাশুল এবং ডিজিটাল আর্থিক সেবার প্রতি মানুষের আস্থার ওপর। কার্যকরভাবে চালু করা গেলে এটি দেশের লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। অর্থ লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী, আর্থিক খাতে স্বচ্ছতা বাড়বে এবং আরও বেশি মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আসবেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজবীরের ছবি বুকে জরিয়ে নন্দিনীর দিওয়ালি উদযাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

আপডেট সময় ০১:১৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬