শিরোনাম :
প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের উড়োজাহাজ যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা

কলকাতার রক্ত বইলেও দিল্লি পাশে থাকবে: নোরা

“দিল্লিতে রক্তক্ষরণ হলে কলকাতা উঠে দাঁড়ায়, কলকাতার রক্ত বইলেও দিল্লি পাশে থাকবে।”

সোমবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন নেহা বোরা। তাঁর কণ্ঠ তখন ভাঙা। কথা বলতে যে কষ্ট হচ্ছিল, তা শ্রোতাদের কাছে লুকানো ছিল না। মঞ্চে উঠেই তিনি নিজেই সে কথা বলেন। তাঁর ভাষায়, তাঁর গলা ও শরীরের যেমন ভাঙা দশা, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও এসআরএফটিআইয়ের অবস্থাও তেমনই।

নেহা বোরা নকশালপন্থী দল সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি।

আটক, তারপর কলকাতায়

যাদবপুরে ভাষণের ঠিক আগের দিনই দিল্লিতে পুলিশ তাঁকে আটক করে। যন্তর মন্তর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে নারেলা এলাকায় নিয়ে গিয়ে সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এর আগের টানা দুই দিন তিনি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। সেই সময় পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তিও হয়েছে।

নেহার আন্দোলনযাত্রার শুরু

এই পথচলার সূচনা ২০২৬ সালের জুলাই মাসে। ভারতে মেডিকেল কলেজে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে অনশনে বসেছিলেন অভিজিৎ দীপকে ও সোনম ওয়াংচুক। তাঁদের পাশাপাশি আরও একটি মুখ তখন দেশের নজর কাড়ে। তিনি নেহা বোরা। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ওই প্রতিবাদের সমর্থনে কয়েকজন সঙ্গীকে নিয়ে তিনিও অনশনে বসেছিলেন।

পরে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যোগ দিতে তিনি রাঁচিতে যান। সেখানে তাঁর মুখে কালি ছোড়া হয়। নেহা বোরা বলেন, কালি ছুড়ে তাঁকে ভয় দেখানো যাবে না। দিল্লির আন্দোলনের সময় তিনি প্যালেট গান ও লাঠিচার্জেরও মুখোমুখি হয়েছেন বলে জানান। বিরোধীদের উদ্দেশে তাঁর প্রশ্ন ছিল, কালি ছুড়লেই কি সারা দেশের ছাত্র-যুবদের ক্ষোভ দমিয়ে রাখা যাবে?

এরপর তিনি বিহারে যান। সিজেপির বিক্ষোভের সময় সেখানে যে ছাত্রদের গ্রেফতার করা হয়েছিল, তাঁদের মুক্তির দাবিতে আন্দোলনে নামেন। গত কয়েক বছর ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয় নেহা এখন দেশের চলমান যুব ও ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ। তাঁর দৃঢ় অবস্থান, স্পষ্ট বক্তব্য আর লড়াকু মনোভাব সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়েছে। সামাজিক মাধ্যমে তাঁর বক্তৃতার একাধিক রিল ভাইরাল হয়েছে।

এবার লক্ষ্য মুখ্য নির্বাচন কমিশনার

এখন নেহা সমর্থকদের নিয়ে আবার দিল্লির রাস্তায়। এবারের দাবি, জ্ঞানেশ কুমারের পদত্যাগ। একাধিক বিরোধী দলের অভিযোগ, দেশে চলমান এসআইআর প্রক্রিয়ায় কথিত অনিয়মের জন্য তিনিই দায়ী, আর তাতে কোটি কোটি মানুষ ভোট দেওয়ার সুযোগ হারিয়েছেন।

সম্প্রতি ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে, এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারের মধ্যে মতভেদ ছিল।

সিপিআই (এমএল) লিবারেশনের ছয়জন নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন। এর মধ্যে বিহার ও ঝাড়খণ্ডের দুজন করে বিধায়ক। বাকি দুজন বিহারের কারাকাট ও আরা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। দলের ছাত্র সংগঠন আইসা দেশের বহু বিশ্ববিদ্যালয়ে সক্রিয়।

বিশ্ববিদ্যালয় থেকে রাজপথে

নেহা উত্তরাখণ্ডের বাসিন্দা। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন তিনি। বর্তমানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) পিএইচডি করছেন। দিল্লি বিশ্ববিদ্যালয় ও জেএনইউ-তে বামপন্থী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ তিনি। ক্যাম্পাসে তাঁর সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো।

গত মাসে ফ্রন্টলাইন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নেহা যন্তর মন্তরের আন্দোলনের কথা বলেন। সেখানে অনেক পোস্টার লাগানো হয়েছিল। তাতে লেখা ছিল, “আপনারা গডসেকে বিশ্বাস করেন, আমরা ভগৎ সিংকে বিশ্বাস করি।” নেহার ভাষ্য, মানুষ বারবার বলছিল যে যাঁরা গডসেকে বিশ্বাস করেন, তাঁরা এ দেশ শাসন করবেন না।

তিনি আরও বলেন, এই আন্দোলন দেখিয়ে দিয়েছে তরুণ প্রজন্ম শাসকগোষ্ঠীর কাছ থেকে কী চায় না। তাঁর মতে, প্রশ্নপত্র ফাঁসের মতো বিষয়ও এখন আর বড় কিছু মনে হয় না, এমন পরিস্থিতিতে দেশ এসে পৌঁছেছে। আর এসব আলোচনা মূলধারায় উঠে এলেই হিন্দু-মুসলমান সংক্রান্ত বয়ান মানুষের মনোযোগ কেড়ে নেয়। অনশন শেষে মাইকে তিনি তরুণদের বলেছিলেন, একে অপরের বিরুদ্ধে নয়, একে অপরের জন্য লড়ার অনুভূতিটা মনে রাখতে।

ঘরের ভেতরের মতভেদ

নেহা এমন একটি পরিবারে বড় হয়েছেন, যাঁরা দীর্ঘদিন ধরে বিজেপির সমর্থক। ফ্রন্টলাইনকে তিনি জানান, পরিবারে বিজেপির কট্টর সমর্থক আছেন। দিল্লিতে এসে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই বাড়িতে এ নিয়ে মতভেদ চলছে। কখনও কখনও পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়েছে। তবে স্নাতকের দ্বিতীয় বা তৃতীয় বর্ষ থেকে আর্থিক ও জীবনের অন্যান্য সিদ্ধান্তে তিনি যথেষ্ট স্বাধীনতা পেয়েছেন বলে জানান।

নেহার মতে, সিজেপি আন্দোলনের তাৎপর্য শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আটকে নেই। তাঁর বিশ্বাস, একে অপরের জন্য লড়লে পরিবর্তন সম্ভব, তরুণরা এই আন্দোলন থেকে সেটাই শিখেছে। যন্তর মন্তরে যে শক্তি তৈরি হয়েছে, তা যেন এসআইআর, নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন), শ্রমিকের অধিকার ও নারীদের সংরক্ষণের মতো বিষয়েও ছড়ায়, এটাই তিনি চান। তাঁর কাছে এই লড়াই দেশের গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কাঠামো রক্ষার বৃহত্তর সংগ্রামের অংশ।

আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেন, এই আন্দোলনকে কোনো নির্দিষ্ট খোপে ফেলা যায় না, আর সেটাই এর সবচেয়ে বড় শক্তি। তাঁর কথায়, অনেক প্রতিবাদী ছাত্রের মা তাঁদের আন্দোলনে যেতে উৎসাহ দিয়েছেন। কেউ কেউ স্কুলে না গিয়ে আন্দোলনে এসেছে। নেহা বলেন, বিজেপি-সমর্থক কিছু বাবা-মা ও প্রবীণ মানুষও তাঁর কাছে এসে ছাত্রদের পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন, কেউ কেউ আবেগাপ্লুত হয়েছেন। ফ্রন্টলাইনকে তিনি জানান, তাঁর বিজেপি-সমর্থক মা পুলিশি পদক্ষেপ নিজের চোখে দেখে আন্দোলনকারীদের প্রচেষ্টার প্রশংসা করেছিলেন।

অভিজিৎ দীপকের সঙ্গে তুলনা

সম্প্রতি সামাজিক মাধ্যমে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে নেহার তুলনা টেনে বিতর্ক চলছে, কে বেশি ‘ম্যাচিউর’। এক্স-এ ‘অ্যামক’ নামের এক ব্যবহারকারী লেখেন, নেহা বোরা দীপকের চেয়ে বেশি প্রতিভাবান এবং জেন-জি প্রজন্মের আইকন। সেই পোস্ট শেয়ার করে দীপকে লেখেন, তিনি এর সঙ্গে একমত।

এর কিছুক্ষণ পরই নেহা এক্স-এ লেখেন, “তুলনা নয়, সংহতি। আমরা একসঙ্গে লড়ি।” জবাবে দীপকে লেখেন, “ইনকিলাব জিন্দাবাদ।”

যন্তর মন্তরের এক বিক্ষোভে নেহা নিজেও বলেছিলেন, দীপকে বিনয়ী, অন্যের পরামর্শ নিতে প্রস্তুত, আর আন্দোলনকারীদের তিনি বুঝিয়েছেন যে তিনিও তাঁদেরই মতো এই লড়াইয়ের একজন ছাত্র ও সহযোদ্ধা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কলকাতার রক্ত বইলেও দিল্লি পাশে থাকবে: নোরা

আপডেট সময় ০৩:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬