শিরোনাম :
প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের উড়োজাহাজ যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা

কাজের ভিসায় পরিবার নিয়ে যাওয়ার দরজা খুললো সৌদি আরব

সৌদি আরবে কর্মরত বা কাজের ভিসার জন্য আবেদনকারী উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ চালু হয়েছে। এখন থেকে নির্দিষ্ট শর্ত পূরণ করলে নিজের কাজের ভিসা প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাঁরা পরিবারের সদস্যদের দেশটিতে নিয়ে যাওয়ার আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্যোগের কথা জানিয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে নতুন ব্যবস্থাটি চালু করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই ব্যবস্থায় যোগ্য কর্মীরা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে আনতে পারবেন। কর্মীর চাকরির ভিসা প্রক্রিয়া চলাকালেই এই সদস্যদের প্রবেশ ভিসার আবেদন করা যাবে। তবে সংশ্লিষ্ট সব শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করতে হবে।

আগে কর্মসংস্থান ভিসা সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করতে হতো, তারপর শুরু হতো পরিবারের সদস্যদের ভিসার কাজ। নতুন নিয়মে সেই অপেক্ষার প্রয়োজন নেই। অর্থাৎ কর্মীর ভিসার সঙ্গে একই সময়ে পরিবারের সদস্যদের প্রবেশের প্রক্রিয়াও শুরু করা যাবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা দেশটিতে প্রবেশের পর প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী রেসিডেন্স পারমিট বা ইকামা-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের ভিসা পাওয়া এবং পরিবার নিয়ে সৌদি আরবে থাকার প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নেও এটি ভূমিকা রাখবে বলে তাদের আশা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কাজের ভিসায় পরিবার নিয়ে যাওয়ার দরজা খুললো সৌদি আরব

আপডেট সময় ০২:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬