চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

চলতি মাসের শুরুতে গ্রেটার নয়ডায় চলন্ত বাসে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা একটি বেসরকারি ভ্রমণ সংস্থায় কর্মরত ছিল। ভয়ংকর এই ঘটনাটি ঘটে গত আগস্ট, যা ২০১২ সালের বহুল আলোচিত নির্ভয়া কাণ্ডের নৃশংসতাকে মনে করিয়ে দেয়।

ধর্ষণের শিকার কিশোরী পুলিশের কাছে জানায়, পড়াশোনা নিয়ে মা বকাঝকা করায় পরিবারের কাউকে না জানিয়ে সে উত্তর প্রদেশের মইনপুরি থেকে নয়ডায় এক আত্মীয়ের বাড়ি রওনা হয়। রাত ৯টার দিকে প্রবল বৃষ্টি ও অন্ধকারের মধ্যে সে নয়ডার পারি চকে বাস থেকে নামে। উদ্দেশ্যস্থলে পৌঁছাতে তখনও প্রায় ২৫ কিলোমিটার পথ বাকি ছিল। ভেজা কাপড়ে একা দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীশূন্য একটি স্লিপার বাস তার সামনে এসে থামে। বাসটির কনডাক্টর জানায় তারাও নয়ডা সেক্টর ৬৩-র দিকেই যাচ্ছে। এতে আশ্বস্ত হয়ে মেয়েটি বাসে ওঠে। তবে পুলিশ জানিয়েছে, বাসটি মূলত গ্রেটার নয়ডার সুরাজপুরের একটি ওয়ার্কশপ থেকে ফিরছিল।

অভিযোগে বলা হয়েছে, বাস ছাড়ার পরপরই কনডাক্টর মেয়েটির সঙ্গে অশালীন আচরণ শুরু করে এবং যৌন নির্যাতন চালায়। বাধা দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে চালক ও কনডাক্টর মিলে বাসের ভেতরেই তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। নির্যাতন শেষে দিল্লির কাশ্মীরি গেটের রিং রোডের কাছে (ঘটনাস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে) মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ঘটনার পরপরই কিশোরী পুলিশে অভিযোগ জানালে তদন্তে নামে প্রশাসন। একই দিনে উত্তর দিল্লির তিমারপুরের একটি পার্কিং লট থেকে ৩৯ বছর বয়সী বাসচালক কুলদীপ এবং ২৬ বছর বয়সী কনডাক্টর সন্দীপকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, বাসের স্লিপার বার্থগুলো পর্দা দিয়ে ঢাকা থাকায় সুযোগ নিয়েছিল অভিযুক্তরা। ফরেনসিক টিম বাসের ভেতর থেকে মেয়েটির চুলের নমুনা উদ্ধার করেছে এবং বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় বাংলাদেশ-চীনের

৩০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

আপডেট সময় ০৭:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬