শিরোনাম :
ব্যাংকের গাড়িতে গুলি চালিয়ে দুই বস্তা টাকা লুট, আহত চার শান্তিতে নোবেল ঘোষণার কয়েক ঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা, ট্রাম্পের বজ্রপাত রক্ষায় ২৪ বছর ধরে ১১ হাজারের বেশি তালবীজ বুনেছেন আবুল কালাম আবুধাবি টেস্টে তানজিদের ঝড়, লিটনের লড়াই; তবুও চাপে বাংলাদেশ সলপের ঘোল, মাঠায় রাসায়নিক ব্যবহার এইচ-১বি ভিসা অপব্যবহারে গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প একাধিকবার শুনতে হয়েছে যে ইসলামে আছে স্ত্রী পুরুষের দাস: সামান্তা রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন, ডিসেম্বরেই গ্রিডে যুক্ত সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন ডিসেম্বরে হাসিনার ফেরার ঘোষণা, এক মাসে গ্রেফতার ৫৩ হাজার

‘ভোট চুরি’র প্রতিবাদ বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভ

ভারতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিতর্কের মধ্যে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিক্ষোভ শুরু করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার শুরু হওয়া এই কর্মসূচিকে আয়োজকেরা ‘ভোট চুরি’র বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তুলে ধরছেন।

এদিন ধ্রুব রাঠী ও প্রকাশ রাজের সঙ্গে সিজেপির নেতারা বিক্ষোভস্থলে পৌঁছান। পরে এসআইআর থেকে নাম বাদ পড়া নিয়ে ভিডিও প্রমাণও দেখানো হয়।

বক্তব্য দিতে গিয়ে প্রকাশ রাজ বলেন, ‘তারা দেশের ভোটারদের অপমান করেছে। পাঁচ বছরে মাত্র একবারই এই রাজনীতিবিদেরা আমাদের কাছে আবেদন নিয়ে আসেন। আর এখন নিজেদের ভোটের জন্য আমাদেরই তাদের কার্যালয়ের সামনে ভিক্ষা করতে বাধ্য করা হচ্ছে।’

আয়োজকদের আশা, বিক্ষোভে একটি পিপলস ট্রাইব্যুনাল অনুষ্ঠিত হবে। সেখানে কর্ণাটকের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তাঁদের উদ্বেগের কথা জানাবেন। এরপর ‘চপ্পল প্রতিবাদ’ নামে জুতা ছুড়ে প্রতিবাদের আয়োজন থাকবে।

এর আগে প্রকাশ রাজ ফ্রিডম পার্কে তাঁর উপস্থিতির কথা জানান। পরে রাঠীও অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। জেএনইউয়ের ছাত্রনেতা ঐশী ঘোষ, নেহা বোরা, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ যুব ও সুশীল সমাজের অন্য প্রতিনিধিদেরও কর্মসূচিতে থাকার কথা রয়েছে।

অভিজিৎ দীপকে আগেই ঘোষণা করেছিলেন, ‘আমাদের ভোট বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ (সেভ আওয়ার ভোটস, সেভ ডেমোক্রেসি) স্লোগানের অধীনে আয়োজিত এই বিক্ষোভে রাঠী ও রাজ অংশ নেবেন।

সিজেপি ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর দাবি, এসআইআর কার্যক্রমের সময় বাদ দেওয়া নামের সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং এসআইআর-পূর্ববর্তী ভোটার তালিকা বহাল রাখতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও চেয়েছে। এসআইআর-কেন্দ্রিক কার্যক্রমকে তারা ‘ভোট চুরি’ বলে আখ্যা দিয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের গাড়িতে গুলি চালিয়ে দুই বস্তা টাকা লুট, আহত চার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ডিসেম্বরে হাসিনার ফেরার ঘোষণা, এক মাসে গ্রেফতার ৫৩ হাজার

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘ভোট চুরি’র প্রতিবাদ বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভ

আপডেট সময় ০২:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬