শিরোনাম :
বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি ক্রয় কমিটির ছয় মাসে তেল আমদানিতে খরচ ৮ হাজার কোটি টাকা প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী  মেডিকেল-ডেন্টালে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনডিপি মিয়ানমার হয়ে চীনে পৌঁছাতে নতুন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাংলাদেশের বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা

রাশিয়ার ভেতরে দুটি পৃথক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের ভাষ্য, মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বের সাভাসলেয়কা বিমানঘাঁটিতে পাঁচটি রুশ সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে রাতভর অভিযানে সামারা অঞ্চলের দুটি তেল শোধনাগারেও আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

বিমানঘাঁটিতে হামলা

ইউক্রেনের জেনারেল স্টাফের বক্তব্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বিমানের মধ্যে রয়েছে তিনটি মিগ-৩১ ও দুটি এসইউ-৩৪ যুদ্ধবিমান। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছে তারা। সংস্থাটি আরও বলেছে, সামনে আরও ভালো খবর আসতে পারে। তবে কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কিয়েভ। বিমানঘাঁটিতে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের এই ঘাঁটি বেশ কয়েক বছর ধরেই ইউক্রেনের লক্ষ্যবস্তু। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও গ্লাইড বোমা নিক্ষেপের কাজে ব্যবহৃত রুশ যুদ্ধবিমান এখানে রাখা হয়। এই ঘাঁটি থেকে মিগ-৩১ উড়লেই ইউক্রেনজুড়ে সতর্কতা জারি হয়। কারণ, ওই বিমান থেকে ছোড়া ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র বড় অবকাঠামো ও সামরিক স্থাপনায় আঘাত হানতে পারে এবং সেগুলো ভূপাতিত করা অত্যন্ত কঠিন।

সামারায় শোধনাগারে আঘাত

অন্য হামলাটি হয়েছে সম্মুখসমর থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে, রাশিয়ার সামারা অঞ্চলে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার জ্বালানি পরিশোধন সক্ষমতা কমাতেই এই দূরপাল্লার হামলা চালানো হয়েছে। হামলার পর মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, “আপনারা কি এগুলো মেরামত করেছিলেন? আমরা আবারও আঘাত হানব।”

সামারার গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ রাতভরের এই হামলাকে ‘প্রকৃত অগ্নিপরীক্ষা’ বলে বর্ণনা করেছেন। তাঁর তথ্য অনুযায়ী, ওই অঞ্চলে ১৪৫টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলায় একজন নিহত হয়েছেন, আর বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ ছাড়া রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডে একটি রাডার ব্যবস্থা এবং জ্বালানি ও রসদের ডিপোতেও হামলার দাবি করেছে কিয়েভ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, জ্বালানি ছাড়া সামরিক যান চলে না, গোলাবারুদ ছাড়া কামান নীরব হয়ে যায়। তাই প্রতিটি সফল হামলার অর্থ মস্কোর আক্রমণ-সক্ষমতা কমে যাওয়া।

মস্কোর অবস্থান

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের জ্বালানি স্থাপনার নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেন। তিনি দাবি করেন, বড় ক্ষয়ক্ষতি ছাড়াই রাশিয়া অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে পেরেছে। একই সঙ্গে কিয়েভের এসব হামলার জবাবে মস্কো ‘অনিবার্যভাবেই’ পাল্টা প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ইউক্রেনেও প্রাণহানি

রুশ পাল্টা হামলায় ইউক্রেনেও প্রতিদিন প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হচ্ছে। ২৪ থেকে ২৫ নভেম্বরের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার মানুষ এখন বিদ্যুৎবিহীন।

সূত্র: বিবিসি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

টেস্টে রানের শীর্ষ পাঁচে বাংলাদেশের তিন ব্যাটার, জ্বলজ্বলে শান্ত-লিটন-হৃদয়

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা

আপডেট সময় ০১:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬