শিরোনাম :
মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

লেবাননের রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা

লেবাননের রাজধানীতে গতকাল রোববার (৬ অক্টোবর) চারবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের সরকারি গণমাধ্যমগুলো এই তথ্য দিয়েছে। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা থেকে অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশের কিছুক্ষণ পরেই শুরু হয় বোমা হামলা। গত কয়েকদিন যাবৎ ইসরায়েল লেবাননের মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর শক্ত অবস্থান হিসেবে পরিচিত এই অঞ্চলে ব্যাপক হামলা চালিয়ে আসছে। খবর এএফপির।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, বৈরুতের দক্ষিণ উপকন্ঠে শত্রুর বিমানগুলো দুটি হামলা চালিয়েছে। এর মধ্যে সেইন্ট থেরেসে এলাকায় প্রথম হামলাটি চালানো হয় আর দ্বিতীয় হামলাটি হয় বুর্জ আল-বারাজনে এলাকায়। এছাড়া সংবাদ সংস্থাটি বৈরুতের আরও দুটি স্থানে হামলার খবর দিয়েছে।

এদিকে আজ সোমবার (৭ অক্টোবর) ভোররাতে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বৈরুতে হিজবুল্লাহর ‘সন্ত্রাসী’ অবস্থান ও অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বৈরুতের হিজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তরে হামলা চালিয়েছে।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই বৈরুতের দক্ষিণ উপকন্ঠের বুর্জ আল-বারাজনেহ ও হাদাত এলাকা থেকে সেখানকার অধিবাসীদের সরে যাওয়ার জন্য নির্দেশনা দেন।

এছাড়া শনিবার রাত থেকে রোববার পর্যন্ত বৈরুতের দক্ষিণে ৩০টিরও বেশি বিমান হামলা চালায়। সাম্প্রতিক সময়ে এটাই সেখানে পরিচালিত সবচেয়ে শক্তিশালী হামলা।

ইরানে পাল্টা হামলা চালাবে ইসরায়েল : নেতানিয়াহু

ইরানে তেল স্থাপনায় হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করলেন বাইডেন

পাকিস্তানে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত ১২

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বাঘা মাজারের গ্রিল ও সিন্ধুকের তালা ভেঙ্গে টাকা চুরি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

লেবাননের রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা

আপডেট সময় ১০:১৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪