শিরোনাম :
মহাসংকটে দেশীয় চলচ্চিত্র, উত্তরণের পথ খুঁজলেন নির্মাতারা ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে তাকাইচি মেট্রোরেল লাইন-১ প্রকল্পের সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি দেশে স্মার্টফোন উৎপাদনের উদ্যোগ সরকারের, মিলবে পাঁচ হাজার টাকায় ডেঙ্গুতে একদিনে ১১ মৃত্যু, হামে ঝরল ৭ শিশুর প্রাণ দুই দিন পিছিয়ে শনিবার প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল হাসিনা ফিরতে চাইলে বাধা নেই : তথ্য উপদেষ্টা ইসরায়েলে নির্বাচন: হাড়তে পারেন বর্তমান প্রধানমন্ত্রী ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন, পাঁচে থেকেও রেকর্ড মেসির অন্ধকারে সচিবালয়, ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়

হামের ছোবলে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬

দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫৬ শিশু।

আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর কারও শরীরে হাম নিশ্চিত হয়নি, তবে সবার মধ্যেই দেখা গেছে হামের উপসর্গ।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই সংকটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৮৭৪ শিশু, আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩-এ।

সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯৪ শিশু, আর উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ জন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৮ শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১১২ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১-এ, আর নিশ্চিত রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২ জানায় স্বাস্থ্য অধিদপ্তরের   । এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছিল মোট ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ শিশু, যাদের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ধারাবাহিক এই পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে, ছয় মাস পেরিয়েও দেশের শিশুস্বাস্থ্য খাতে হামজনিত সংকট এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনের নতুন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা জনস্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে, পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তাও বারবার সামনে আসছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মহাসংকটে দেশীয় চলচ্চিত্র, উত্তরণের পথ খুঁজলেন নির্মাতারা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অন্ধকারে সচিবালয়, ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হামের ছোবলে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬

আপডেট সময় ০৫:১৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬