শিরোনাম :
মিরপুর টেস্টে ৯৯-তে থেমে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ ও হামে ৭ শিশুর মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল শুরু ৩১ অক্টোবর, আগে করালে গ্রহণযোগ্য নয় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত চারজন, আহত ১১ মিরপুর টেস্টে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয় আকস্মিক পরিদর্শনে পাঁচ চিকিৎসককে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প ও প্রযুক্তিতে জাপান-বাংলাদেশ সমন্বিতভাবে কাজ করবে ‘মহব্বত’-এ শাকিব খানের নায়িকা কি পাকিস্তানের কিনজা হাশমি ইসরায়েলে ভোট: প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

ভালোবাসার মানুষের জন্য হাজারটা মিথ্যা বলতে রাজি সালমান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:২৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 177

বলিউড ভাইজান সালমান খান তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি টুইঙ্কল খান্নার শো ‘টু মাচ’-এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রিয়জনকে রক্ষা করার জন্য প্রয়োজনে তিনি ‘১০০০% মিথ্যা’ বলতে পারেন।

অনুষ্ঠানে টুইঙ্কল খান্না সলমনকে প্রশ্ন করেন, ‘ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা বলা কি ঠিক?’ প্রথমে সালমান একটু দ্বিধায় ছিলেন। পরে তিনি বলেন,‘মিথ্যার ধরনের ওপর নির্ভর করে। যদি ‘অল্প মিথ্যা’ হয়, তবে ঠিক আছে। কিন্তু যদি কেউ মারাত্মক কোনো ভুল করে, সেক্ষেত্রে মিথ্যা বলা ভুল।” সালমান উদাহরণ হিসেবে বলেন, “যদি কেউ খুন করে থাকে, তাহলেও কি মিথ্যা বলবেন?’

তবে কিছুক্ষণ পর সালমান তার মত পাল্টে চূড়ান্ত মত জানান। বলেন, ‘১০০০% আমি মিথ্যা বলব, আমার ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য, যাই ঘটুক না কেন।’ তার এই উত্তরে চমকে যান টুইঙ্কল।

প্রেমিকা চলে গেলে কেন কাঁদা উচিত নয়— এ প্রসঙ্গে সালমানের ভাষ্য, ‘ভাই-বোন, মা-বাবা বা পরিবারের জন্য কান্না করা ঠিক আছে। কিন্তু প্রেমিকা চলে গেছে বলে কেঁদে কূল না পাওয়াটা একটু বাড়াবাড়ি।’ এই আলোচনাতেই তিনি আবারও নিজেকে ‘ভার্জিন’ বলে দাবি করেন।

এ ছাড়াও সালমন স্বীকার করেন যে, তিনি ইচ্ছাকৃতভাবে এমন একটি ভাবমূর্তি তৈরি করেছেন, যাতে মানুষ তাকে ভয় পায়। টুইঙ্কল মন্তব্য করেন, ‘সবাই সালমানকে ভয় পায়।’ জবাবে সালমান বলেন, তিনি ছোটবেলা থেকেই একটি বিশেষ ধরনের মনোভাব নিয়ে চলতেন, যাতে কেউ তার সঙ্গে বেশি বাড়াবাড়ি না করে। তিনি মনে করেন, এই মনোভাবের জন্য তাকে অনেক মূল্য দিতে হয়।

বর্তমানে সালমন খান তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত। পাশাপাশি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজনেরও কাজ করছেন তিনি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

১৪ বছর আগেই মা হতে চেয়েছিলেন ক্যাটরিনা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মিরপুর টেস্টে ৯৯-তে থেমে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইসরায়েলে ভোট: প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভালোবাসার মানুষের জন্য হাজারটা মিথ্যা বলতে রাজি সালমান

আপডেট সময় ১১:২৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫