শিরোনাম :
শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন—সেই আলোচনা ভারতের সাথে: তথ্য উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭ তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরির দাবিতে অস্থির সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চল প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের উড়োজাহাজ

ভূরুঙ্গামারীর জয়মনিরহাট মহিউদ্দিন দ্বিমুখী বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট মহিউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য ১ কোটি ৫০ লাখ টাকার বরাদ্দ অনুমোদন হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় এ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।

২৫,কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলামের উদ্যোগ ও প্রচেষ্টায় এ বরাদ্দ অনুমোদিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ভূরুঙ্গামারী উপজেলা এমপির পরিদর্শন কক্ষে বিদ্যালয়টির নতুন একাডেমিক ভবন নির্মাণের বরাদ্দপত্র হস্তান্তর করেন সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মো. আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রভাষক মো. আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ফেরদৌস হোসেন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ারুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক সহ জামায়াতের নেতাকর্মী,স্থানীয় সাংবাদিক ও অনলাইন এবং প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মি সহ শিক্ষকবৃন্দ।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ বরাদ্দ বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের উড়োজাহাজ

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভূরুঙ্গামারীর জয়মনিরহাট মহিউদ্দিন দ্বিমুখী বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন

আপডেট সময় ০৩:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬