শিরোনাম :
রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন—সেই আলোচনা ভারতের সাথে: তথ্য উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭ তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরির দাবিতে অস্থির সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চল প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের উড়োজাহাজ যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য

কুড়িগ্রামের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান পেল ২ কোটি ২৮ লাখ টাকা সরকারি বরাদ্দ

কুড়িগ্রামের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারকাজের জন্য ২ কোটি ২৮ লাখ টাকার সরকারি বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, কুড়িগ্রামের কৃতী সন্তান রুহুল কবির রিজভীর আন্তরিকতা ও সুপারিশ এবং কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের ডিও লেটার ও উদ্যোগের মাধ্যমে এ বরাদ্দ অনুমোদিত হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও অর্থের পরিমাণ:

১. মজিদা আদর্শ ডিগ্রি কলেজ — ৩০ লাখ টাকা।
২. করিমের খামার উচ্চ বিদ্যালয় — ১২ লাখ টাকা।
৩. পাঁচগাছী মহাবিদ্যালয় — ১৪ লাখ টাকা।
৪. কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা — ১৫ লাখ টাকা।
৫. রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ — ১৩ লাখ টাকা।
৬. পান্থাবাড়ী বালাকান্দি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় — ১৭ লাখ টাকা।
৭. দাসিয়ারছড়া বালিকা উচ্চ বিদ্যালয় — ১৫ লাখ টাকা।
৮. কাঠালবাড়ি মহিউছছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসা — ১৬ লাখ টাকা।
৯. হরিশ্বর উচ্চ বিদ্যালয় — ১৮ লাখ টাকা।
১০. কালুয়ারচর কুদ্দুসিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসা — ১৭ লাখ টাকা।
১১. রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ — ১৫ লাখ টাকা।
১২. ঘোগাদাহ উচ্চ বিদ্যালয় — ১৬ লাখ টাকা।
১৩. যাত্রাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা — ১২ লাখ টাকা।
১৪. জোতগোবদ্ধন আবু হোসেন সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা — ১৮ লাখ টাকা।

সর্বমোট বরাদ্দ: ২ কোটি ২৮ লাখ টাকা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ বরাদ্দের অর্থে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত মেরামত ও সংস্কারকাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সমস্যায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এ বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা, অনুমোদিত বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে দ্রুত সংস্কার ও উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। এতে কুড়িগ্রামের শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিনেমা হলের জমিতে গড়ে উঠল কওমি মাদ্রাসা, জানুন সেই ইতিহাস

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কুড়িগ্রামের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান পেল ২ কোটি ২৮ লাখ টাকা সরকারি বরাদ্দ

আপডেট সময় ১২:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬