শিরোনাম :
 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

জামায়াতের সমাবেশে শহীদ আবু সাঈদের ভাইয়ের আবেগঘন বক্তব্য

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে আবেগঘন বক্তব্য দিয়েছেন শহীদ আবু সাঈদের ভাই রমজান আলী। এসময় তিনি আবু সাঈদের হত্যাকারীদের বিচার দাবি করেন। বিচার না পেলে ভাইকে ফিরিয়ে দেন বলেও আকুতি জানান তিনি।

শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এসব বলেন।

রমজান আলী বলেন, আমি আজ এই সমাবেশে উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে। সেটা ১৬ জুলাই যখন আবু সাঈদ দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছিল যে কারণে, সেই কারণের বাস্তবতা কি আমরা আজ পেয়েছি? সেই শহীদ ভাইয়ের হত্যার বিচার যদি আমরা না পাই, তাহলে আমাদের এই শহীদ ভাইদের আমরা ফেরত চাই।

শহীদ ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ফিরে পাওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, দীর্ঘ এক বছর পেরিয়ে গেলো কিন্তু আজ পর্যন্ত আমরা একটি শহীদ ভাইয়ের হত্যার বিচার পাইনি এই বাংলার মাটিতে। আমাদের শহীদ ভাইদের হত্যার বিচারের দরকার আছে কি নেই? আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের হত্যার বিচার করতে হবে। এর আগে বাংলাদেশে আর কোনো নির্বাচনের দরকার নেই। ফ্যাসিবাদীদের দোসররা জায়গায় জায়গায় ঘাঁটি গেড়ে আছে, তারা পায়তারা চালাচ্ছে।

রমজান আলী আরও বলেন, যদি শহীদ ভাইদের হত্যার বিচার হয় এবং ফ্যাসিবাদী শক্তি বিচারের আওতায় আসে, তাহলেই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। মানুষের ভোটের অধিকার ফিরে আসবে।

চাঁদা আমরা নেব না, নিতেও দেব না : জামায়াত আমির

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জামায়াতের সমাবেশে শহীদ আবু সাঈদের ভাইয়ের আবেগঘন বক্তব্য

আপডেট সময় ০৬:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫