শিরোনাম :
সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে বললেন শফিকুর মজুরি ঘোষণার পর উত্তপ্ত সাভার-গাজীপুর, সংঘর্ষে আহত অন্তত ১৫ জন ঘরের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা  বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির

সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ

কোন পথে সংলাপ

বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগের দায়িত্বে থাকা বিএনপির হুইপ আশরাফ উদ্দিন নিজান জানান, সব দলকে নিয়ে একসঙ্গে বসার প্রস্তাব যেমন আছে, তেমনি আলাদা আলাদা বৈঠকের প্রস্তাবও আছে। সংসদে প্রতিনিধিত্ব আছে, কেবল এমন দলগুলোকে নিয়ে বসার কথাও এসেছে। কোন পথ নেওয়া হবে, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীই দেবেন। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির দেশে ফেরার পর তাঁর সঙ্গেও এ নিয়ে কথা হবে বলে জানান তিনি।

জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, ফ্যাসিবাদবিরোধী সব দল একসঙ্গে বসলেই তাকে সংলাপ বলা যাবে। তাঁর ভাষ্য, অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব দলকে নিয়ে বৈঠক করে ঐক্যের বার্তা দিতেন; এবারও তেমনটি হওয়া উচিত। ১১ দল একসঙ্গে অংশ নেবে, আর বিএনপি ও তাদের জোটসঙ্গীরাও থাকবে বলে তিনি আশা করেন। জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সব দলকে নিয়েই সংলাপ হওয়া দরকার বলে মত দেন তিনি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনও সরকারি দলের কাছ থেকে পায়নি ১১ দল। পেলে তারা বিবেচনা করবে।

ঘটনাক্রম

গত ১৮ নভেম্বর সংসদের কার্যালয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। ১৫ মিনিটের ওই বৈঠকে তিনি নাশকতার বিরুদ্ধে সব দলকে এক মঞ্চে আসার আহ্বান জানান। জবাবে বিরোধীদলীয় নেতা সর্বদলীয় সংলাপের প্রস্তাব দেন। এর ধারাবাহিকতায় পরে এনসিপির সঙ্গেও বৈঠক হয়।

১৯ নভেম্বর ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দেওয়া হবে এবং জোটবদ্ধভাবেই সংলাপে যাওয়া হবে। তবে গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়নের শর্তও দেওয়া হয়। সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ছাড়া ঐক্যে যাবে না জোটটি। ওই বৈঠকে এনসিপির প্রতিনিধিও ছিলেন। সে সময় নাহিদ ইসলাম যুক্তরাজ্যে থাকলেও এনসিপি জোটের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়।

এর আগে ২৭ বা ২৮ নভেম্বর সংলাপ হতে পারে, এমন আলোচনা শোনা গিয়েছিল। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত দিনক্ষণ নিশ্চিত হয়নি। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া হয়ে বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল। এক দিন এগিয়ে তিনি বুধবারই ঢাকায় ফিরছেন।

এনসিপির আলাদা বৈঠক ঘিরে অসন্তোষ

আনুষ্ঠানিক সংলাপের আগেই এনসিপি আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের কথা দলটি তুললেও প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট কোনো বার্তা পায়নি।

জামায়াতের একাধিক সূত্র জানায়, এ বৈঠকে দলটি খুশি নয়। ১১ দলের অন্য শরিকরাও অসন্তুষ্ট। দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতার মতে, এনসিপির ওই বৈঠকে ১১ দলের শীর্ষ বৈঠকের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয়নি। তাঁদের আশঙ্কা, ঐক্যের কথা বলে বিএনপি আসলে বিরোধী জোটে ভাঙন ধরাতে চায়; অন্তত জামায়াত ও এনসিপির মধ্যে দূরত্ব তৈরির সুযোগ তৈরি হচ্ছে।

এনসিপির কোনো নেতা এ ভাষ্য মানতে রাজি নন। তবে এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতেও রাজি হননি তাঁরা। দলটির একাধিক নেতা বলেছেন, বিএনপি ও জামায়াতের পর এনসিপি যে তৃতীয় বৃহত্তম দল, ওই বৈঠকে তা স্বীকৃতি পেয়েছে।

১১ দলের এক শরিক দলের প্রধান বলেন, আলাদা বৈঠকের মধ্য দিয়ে এনসিপি নিজেদের গুরুত্ব তুলে ধরতে চেয়েছে, যা জোটের বাকিদের ভালো লাগেনি। তাঁর মতে, প্রতিটি দল আলাদা বসলে তা আর সংলাপ থাকে না, হয়ে যায় সৌজন্য সাক্ষাৎ; সব দল একসঙ্গে বসলেই একটি বার্তা যায়।

রাজপথে দুই দলই

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে জামায়াত ও এনসিপি দুই দলই রাজপথে সক্রিয়। জামায়াত ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এনসিপিও একই সময় পর্যন্ত কর্মসূচি দিয়েছে; সোমবার চট্টগ্রামে সমাবেশ করেছে তারা, মঙ্গলবার ঢাকার মিরপুরে করেছে মোটরসাইকেল শোভাযাত্রা। একই দিন মিরপুরে জামায়াতের যুব বিভাগের নেতাকর্মীরাও শোডাউন করেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের নদ-নদীতে হারিয়ে যাচ্ছে সুস্বাদু বৈরালি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ

আপডেট সময় ১২:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬