শিরোনাম :
নেতানিয়াহুর বিকল্প গাদি আইজেনকোট: সেনাপ্রধান থেকে সরকার গঠনের দৌড়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন মাদক সেবনে বাধা, ছুরিকাঘাতে নিহত বিকাশ-রকেট এজেন্টকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি

বন বিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টা ; আটক ৭

বন বিভাগের পতাকা লাগিয়ে সুন্দরবনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টার সময় সাত জন শিকারীকে আটক করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মনোজ পাল, মজিবুর রহমান, আলী হোসেন, মুসাক আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম ও মল্লিক অহিদ। তাদের একজনের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায় আর বাকি ছয় জন রামপাল উপজেলায়।
সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে পরিচালিত অভিযানের ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টাকালে সাত জনকে আটক করা হয়। তারা মানুষের চোখ ফাঁকি দিতে তাদের ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে রাখে। এরা সবাই দুবলার চরে রাস উৎসবে যোগ দিতে চেয়েছিলেন।
তিনি বলেন, ‘আটক ব্যক্তিদের নিকট থেকে ১০০ হরিণ শিকারের হাঁটা ফাঁদ, দুটি ট্রলার, একটি বন বিভাগের পতাকা, সুইজাল ২০ মিটার, করাত একটি, কন্টেইনার ২০টি, হরিণের মাংস রান্না করতে আনা চারটি ডেসকি, ককসেট দুটি, তেরপাল তিনটি ও দুটি ড্রাম জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে রোববার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর বিকল্প গাদি আইজেনকোট: সেনাপ্রধান থেকে সরকার গঠনের দৌড়ে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বন বিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টা ; আটক ৭

আপডেট সময় ০৬:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫