শিরোনাম :
ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদার; গ্রেপ্তার চার পুলিশ কর্মকর্তা বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল বিদ্যুৎ স্থাপনা হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে ডিসেম্বরে একমাত্র শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর

রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ি-অটোরিকশা সংঘর্ষে একজনের মৃত্যু, আহত -৩

রাঙ্গুনিয়া উপজেলায় কাঠ বোঝাই চাঁদের গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম হাফেজ মোহাম্মদ ফুরকান (৪৫)। তিনি উপজেলার চন্দ্রঘোনা কালুগোট্টা এলাকার মো. হোসেনের ছেলে।আহতরা হলেন সাতকানিয়া উপজেলার মো. পারভেজ এবং বাকী দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং একজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার এসআই আখতার হোসেন জানান, সিএনজিটি কাপ্তাইয়ের দিকে এবং চাঁদের গাড়িটি রোয়াজারহাটের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে চাঁদের গাড়িটি উল্টে সিএনজির ওপর পড়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং চারজন আহত হন। হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদার; গ্রেপ্তার চার পুলিশ কর্মকর্তা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ি-অটোরিকশা সংঘর্ষে একজনের মৃত্যু, আহত -৩

আপডেট সময় ০৫:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫