শিরোনাম :
ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদার; গ্রেপ্তার চার পুলিশ কর্মকর্তা বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল বিদ্যুৎ স্থাপনা হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে ডিসেম্বরে একমাত্র শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর
এ কেমন শত্রুতা!

রাঙ্গুনিয়া পদুয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

রাঙ্গুনিয়া পদুয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগে উঠেছে। দক্ষিণ রাঙ্গুনিয়া জমিদারটিলা  কালিন্দারাণী সড়কের পাশে ও পদুয়া ভান্ডারী গেইটের আনোয়ারের মৎস্য খামারে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার  (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের জমিদারটিলা ও পদুয়া ভান্ডারী গেইট এলাকায় আনোয়ারের কয়েকটি পুকুরে দূবৃত্তদের বিষ প্রয়োগের ফলে সকালে পুকুরে মাছগুলো মরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা।
ভুক্তভোগী মৎস্য খামারী মো: আনোয়ার বলেন,সকালে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। দীর্ঘদিন ধরে জায়গা বর্গা নিয়ে মাছ চাষ করছি। এবার পুকুর চারটিতে আমার চাষ করা সিলভার কাপ, রুই, কাতলা, জাপানি রুই ও চিতলসহ বিভিন্ন প্রজাতির সব মাছ মারা যায়।  প্রায় ৫০ লাখ টাকা মূল্যের মাছ নিধন হয়। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। তবে, কে বা কারা এ বিষপ্রয়োগ করেছে তা বলতে পারছেন না তিনি। পুলিশকে বিষয়টি জানালে অভিযোগ করতে বলেন তারা। এ ঘটনায় কোর্টে একটি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। দোষীদের সনাক্ত করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদার; গ্রেপ্তার চার পুলিশ কর্মকর্তা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এ কেমন শত্রুতা!

রাঙ্গুনিয়া পদুয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

আপডেট সময় ০৮:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫