শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

ডাকসুর প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি; তদন্তে কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদপ্রার্থী বি এম ফাহমিদা আলমকে ‘গণধর্ষণের’ হুমকির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ এবং বামপন্থি একাংশের প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. নাইম হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির বিষয়ে জানানো হয়।

তিন সদস্যের এ কমিটির আহ্বায়ক সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার। অন্য সদস্যরা হলেন- সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া এবং মো. রেজাউল করিম সোহাগ। তদন্ত কমিটিকে সুষ্ঠুভাবে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল সোমবার এ ধরনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। হুমকি দিয়ে পোস্ট দেওয়া শিক্ষার্থী আলী হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। আলী হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে ‘গণধর্ষণের’ পদযাত্রা করা উচিত।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ডাকসুর প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি; তদন্তে কমিটি গঠন

আপডেট সময় ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫