গত ১২ নভেম্বর /২৬ ইং তারিখ ফেসবুক সহ আলোকিত দেশ এবং সোশ্যাল মিডিয়ায় মঠবাড়িয়া একটি আলিম মাদ্রাসায় অবৈধ পন্থায় চাকুরী নেয়ার অভিযোগ ডেস্ক রিপোর্টঃ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিওিহীন ও বানোয়াট। প্রতিবেদক অন্যের প্ররোচনায় প্ররোচিত হয়ে একটি মনগড়া ও অসত্য এবং কাল্পনিক সংবাদ পরিবেশ করে আমার চাকুরী জীবনের সুনাম তথা ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ টি আমার দৃষ্টি গোচর হয়েছে। আমি মোহাম্মদ আব্দুস সালাম বিগত ১২/১২/১৯৯৪ ইং তারিখের দৈনিক মিল্লাত পএিকায় বিজ্ঞপ্তি কলাম অনুযায়ী বিধি মোতাবেক শূন্য পদে আবেদন করি।আবেদনের প্রেক্ষিতে ১ম সাক্ষাৎকার স্মারক নং ৩৬৯ (৫) তারিখ ২০/০৩/৯৫ ইং তারিখ সাক্ষাৎকারের জন্য চিঠি ইস্যু করেন। ২৫/০৩/৯৫ইং তারিখ সাক্ষাৎকারের দিনক্ষণ ধার্য করেন। আমি সাক্ষাৎকারের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপস্থিত হই। কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পরে কার্যালয় থেকে মৌখিকভাবে জানান যে, ইন্টারভিউ হবে না
ইন্টারভিউর তারিখ জানানো হবে। ২য় দ্বিতীয় সাক্ষাৎকার নেওয়ার জন্য স্মারক নং ৪৬৫ (১৪) তারিখ ২/৫/৯৫ ইং চিঠি ইস্যু করে এবং গত ৫/৪/৯৫ইং তারিখ সকাল ১০ ঘটিকায় তৎকালীন থানা নির্বাহী অফিসার মোঃ সুলতান আকনের সভাপতিত্বে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার বোর্ডে আমার ইন্টারভিউ নেওয়া হয়। তখন সাক্ষাৎকার বোর্ড এ প্রার্থীরা উপস্থিত হয়েছে কিনা আমার জানার কথা নয়।স্মারক নং ৫১৮/১ (৪) বিগত ১০/৪/৯৫ইং তারিখ মঠবাড়িয়া থানা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সাক্ষাৎকার বোর্ডের সদস্য ও ব্যবস্থাপনা কমিটিকে তিনি নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেন যার মিটিং নং ০৩/৯৫ইং। গত ১৩ /০৪/৯৫ ইং তারিখ ব্যবস্থাপনা কমিটি আমাকে নিয়োগ পত্র প্রদান করেন। আমি নিয়োপএ পাইয়া গত ১৫/৪/৯৫ইং তারিখ অএ মিঠাখালী গুদিঘাটা আলিম মাদ্রাসায় জুনিয়র মৌলভী পদে যোগদান করিয়া সুনামের সাথে শিক্ষাকতা করে আসছি।নতুন জনবল কাঠামো অনুযায়ী বিধি মোতাবেক সভা নং২০/৯৭ইং গত ১৫/৮/১৯৯৭ ইং তারিখ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহকারি মৌলভী পদে পদায়ন পেয়ে ও নিয়োগ পএ পেয়ে গত ১/৯/৯৭ তারিখ সহকারী মৌলভী পদে যোগদান করে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা পেশায় অত্র প্রতিষ্ঠানে কর্মরত আছি। অতঃপর ০৮ বছরের অধিক অভিজ্ঞতা হওয়ায় টাইম স্কেল পাওয়ার জন্য আবেদন করি এবিএম ইদ্রিস ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিঠাখালী গুদিঘাটা আলিম মাদ্রাসা।তিনি আমার নিয়োগ সংক্রান্ত কাগজপএ পর্যালোচনা করেন এবং সকল কাগজপত্র সঠিক আছে বিদায় বিধি মোতাবেক সভা নং ০১/০৬ ইং গত ২৮/০৩/২০২৬ ইং তারিখ ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক যোগ্য মনে করে আমাকে টাইম স্কেল প্রদান করেন। এরপরে ১ম টাইম স্কেল থেকে ২য় উচ্চতর / টাইম স্কেল ১৬ বছরের বেশী অভিজ্ঞতা হওয়ায় বর্তমান অধ্যক্ষ মোঃ মাহফুজুল্লাহ সাহেবের বরাবরে একখানা আবেদন পত্র দাখিল কর। অধ্যক্ষ সাহেব গভর্নিং বডির সদস্যদেরকে অবহিত করেন। নিয়োগ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সঠিক পাওয়ায় সভা নং ১৮/২২ ইং ১৪/১১/২০২২ ইং তারিখ গভার্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী ও বিধি মোতাবেক ২য় উচ্চতর /টাইম স্কেল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বর্তমান অধ্যক্ষ সাহেব মোঃ মাহফুজুল্লাহ সকল কাগজ পত্র যাচাইঅন্তে সঠিক পাওয়ায় সত্যায়িত করেন এবং বেতন কোড নং ১০ এর পরিবর্তে ০৯ বেতন স্কেল কোডে বেতন ভাতাদি পাওয়ার জন্য মহাপরিচালক বরাবরে কাগজপএ প্রেরণ করেন এবং ০৯ বেতন স্কেল কোডে শিক্ষকতা পেশায় অত্যান্ত সুনামের সাথে অএ মিঠাখালী গুদিঘাটা আলিম মাদ্রাসায় কর্মরত আছি। আমি উক্ত মিথ্যা ও মনগড়া এবং বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক
মোহাম্মদ আব্দুস সালাম
মঠবাড়িয়া, পিরোজপুর
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ১১:০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- 63
ট্যাগস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
জনপ্রিয় সংবাদ



























