শিরোনাম :
ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদার; গ্রেপ্তার চার পুলিশ কর্মকর্তা বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল বিদ্যুৎ স্থাপনা হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে ডিসেম্বরে একমাত্র শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর

রাঙামাটির নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের লাশ

মঙ্গলবার দুপুরে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুজন নিখোঁজ হন। অবশেষে নিখোঁজের ৪২ ঘণ্টা পর রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলি নদীতে ভেসে উঠল নিখোঁজ দুই পর্যটকের লাশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের শ্রীশ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদী থেকে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাপ্তাইয়ের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন।

তারা হলেন- চট্টগ্রাম মহানগরের সদরঘাট নালাপাড়ার বাসিন্দা শাওন দত্ত (১৬) ও প্রিয়ন্ত দাশ। শাওন নগরীর রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন। শাওনের খালাতো ভাই প্রিয়ন্ত।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শ্রীশ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুজন নিখোঁজ হন। তারপর থেকেই তাদের উদ্ধারের চেষ্টা চলছিল।

চিৎমরম ইউনিয়নের ৯ নম্বর শিলছড়ি ওয়ার্ডের সদস্য মো. সরোয়ার বলেন, “সকালে নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলি নদীতে লাশ ভেসে উঠার খবর দিলে, সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ দুটি উদ্ধার করে।”

স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু জানান, যেখানে তারা নিখোঁজ হয়েছিলেন, ঠিক সেই জায়গাতেই লাশ দুটি ভেসে ওঠে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাপ্তাইয়ের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, ফায়ার সার্ভিসের লিডার কাজী নজরুল ইসলামের নেতৃত্বে আট সদস্যের একটি দল দুই পর্যটকের লাশ উদ্ধার করে।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদার; গ্রেপ্তার চার পুলিশ কর্মকর্তা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাঙামাটির নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের লাশ

আপডেট সময় ১০:৫৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪