শিরোনাম :
মহাসংকটে দেশীয় চলচ্চিত্র, উত্তরণের পথ খুঁজলেন নির্মাতারা ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে তাকাইচি মেট্রোরেল লাইন-১ প্রকল্পের সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি দেশে স্মার্টফোন উৎপাদনের উদ্যোগ সরকারের, মিলবে পাঁচ হাজার টাকায় ডেঙ্গুতে একদিনে ১১ মৃত্যু, হামে ঝরল ৭ শিশুর প্রাণ দুই দিন পিছিয়ে শনিবার প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল হাসিনা ফিরতে চাইলে বাধা নেই : তথ্য উপদেষ্টা ইসরায়েলে নির্বাচন: হাড়তে পারেন বর্তমান প্রধানমন্ত্রী ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন, পাঁচে থেকেও রেকর্ড মেসির অন্ধকারে সচিবালয়, ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়

গাছে ঝুলছে বাধনের মরদেহ

রবিবার সকালে বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সান্তাহার জংশন স্টেশনের ট্রান্সশীপমেন্ট ইয়ার্ড এলাকার একটি গাছ থেকে বাধন হোসেন(২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
বাঁধন হোসেন সান্তাহার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ইয়ার্ড কলোনীর মাসুদ পারভেজ-এর ছেলে । পুলিশ মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানার হেফাজতে নিয়েছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য মতে জানা গেছে, রবিবার ভোরে স্থানীয় লোকজন সান্তাহার স্টেশনের ট্রান্সশিপ মেন্ট ইয়ার্ড এলাকার একটি গাছে বাধনের মরদেহ ঝুলে থাকতে দেখে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সান্তাহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলাউদ্দীন জানান,বাধন একটি মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। কিছুদিন আগে সে কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়িতে আসেন এবং বিয়ে করেন। বাঁধন সান্তাহার শহরের বিভিন্ন খাবার হোটেলে কর্মচারীর কাজ করতেন।

সান্তাহার টাউন পুলিশ ফাড়ির পরিদর্শক ফরিদ উদ্দীন বলেন,বাঁধনের মৃত্যুটি সন্দেহজনক, তার গলায রশি থাকলেও দুটি পা মাটিতে ঠেকে ছিল। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন বলেন, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রযেছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মহাসংকটে দেশীয় চলচ্চিত্র, উত্তরণের পথ খুঁজলেন নির্মাতারা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অন্ধকারে সচিবালয়, ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গাছে ঝুলছে বাধনের মরদেহ

আপডেট সময় ০৯:৪৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬