শিরোনাম :
মহাসংকটে দেশীয় চলচ্চিত্র, উত্তরণের পথ খুঁজলেন নির্মাতারা ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে তাকাইচি মেট্রোরেল লাইন-১ প্রকল্পের সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি দেশে স্মার্টফোন উৎপাদনের উদ্যোগ সরকারের, মিলবে পাঁচ হাজার টাকায় ডেঙ্গুতে একদিনে ১১ মৃত্যু, হামে ঝরল ৭ শিশুর প্রাণ দুই দিন পিছিয়ে শনিবার প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল হাসিনা ফিরতে চাইলে বাধা নেই : তথ্য উপদেষ্টা ইসরায়েলে নির্বাচন: হাড়তে পারেন বর্তমান প্রধানমন্ত্রী ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন, পাঁচে থেকেও রেকর্ড মেসির অন্ধকারে সচিবালয়, ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়

সান্তাহার জংশন ষ্টেশনে ঢাকাগামী অন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যূত ; বর্তমানে ট্রেন চলাচল বন্ধ

বগুড়ার সান্তাহার জংশন ষ্টেশনে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ৭৯৮ নিম্নগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি কামড়া লাইনচ্যূত হয়েছে ।

সোমবার আনুমানিক সন্ধা ৭টার দিকে সান্তাহার শহরের রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে । ট্রেনের একেবারে পিছনের মালবাহি কামড়াটি রেললাইন থেকে ছিটকে পড়ে ব্রডগ্রেজ ও মিটারগ্রেজ লাইনের ওপর গিয়ে পড়ার কারনে সান্তাহার ষ্টেশন থেকে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । সন্ধা ৭টার পর সান্তাহার জংশন ষ্টেশন থেকে কোন ট্রেন ছেড়ে যেতে পারে নি । সান্তাহার ষ্টেশনে রাজশাহী থেকে পার্বতীপুর গামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন এবং,আক্কেলপুর ষ্টেশনে রাজশাহীগামী তিতুমীর আন্তঃনগর ট্রেনটি আটকা পড়ে আছে ।
সান্তাহার ষ্টেশনের সুইচ কেবিন সূত্রে জানা গেছে, প্রায় সাত ঘন্টা বিলম্বে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সন্ধা সাতটা নাগাদ সান্তাহার জংশন ষ্টেশনে প্রবেশের সময় ষ্টেশনের রেলগেট এলাকায় ট্রেনের পিছনে থাকা একটি মালবাহী কামড়া লাইনচ্যূত হয় । সুইচ কেবিনে কর্তব্যরত ষ্টেশন মাস্টার আবু হানিফ জানান, মালবাহী কামড়াটি লাইন থেকে ছিটকে পড়ার কারনে সকল লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । তিনি বলেন সিগনালের কোন ধরনের ত্রুটি ছিল না,ধারনা করা হচ্ছে ট্রেনের কোন যান্ত্রীক ত্রুটির কারনে এই দুর্ঘটনা ঘটেছে । ট্রেনটি দুর্ঘটনায় পড়ার কারনে ওই ট্রেনে থাকা কয়েকশ যাত্রী চরম দুর্ভোগে পড়েন । মিন্টু হোসেন নামের এক ট্রেন যাত্রী বলেন, তিনি রোগী নিয়ে সান্তাহার থেকে ঢাকায় যাচ্ছেন,কাল সকালে ওই রোগী চিকিৎসককে দেখানোর কথা রয়েছে । ট্রেন আটকে পড়ায় তিনি চরম বিপদে পড়েছেন । একই ট্রেনে যাত্রী নাসিমা বেগম বলেন,তিনি কুড়িগ্রাম থেকে ট্রেনে উঠেছেন,একতো সাত ঘন্টা বিলম্বে ট্রেনটি চলাচল করছে তার ওপর আবার এই দুর্ঘটনা । কখন ঢাকায় যেতে পারবো তা জানি না । সান্তাহার ষ্টেশনের উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী(পথ) শ্যামল চন্দ্র জানান,লাইনচ্যূত কামড়াটি উদ্ধারের জন্য ক্যারেজ বিভাগের লোকজন কাজ করছে । তিনি আরো বলেন,ইশ্বরর্দী থেকে উদ্ধার করা ট্রেনটি আসার পর পুরোদমে উদ্ধার কাজ শুরু হবে । এদিকে সান্তাহার শহরের একমাত্র রেলক্রসিংয়ের ওপর ট্রেন আটকে থাকায় শহরের এ পাশ থেকে অপর পাশে যাতায়াতকারী সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে । এতে করে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে । উদ্ধারকারী ট্রেন কখন সান্তাহারে আসবে তা জানার জন্য একাধিকবার ষ্টেশন মাস্টার খাতিজা বেগমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায় ।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মহাসংকটে দেশীয় চলচ্চিত্র, উত্তরণের পথ খুঁজলেন নির্মাতারা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অন্ধকারে সচিবালয়, ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সান্তাহার জংশন ষ্টেশনে ঢাকাগামী অন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যূত ; বর্তমানে ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় ১০:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬