শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দরপতন , দেশে বাড়ল লিটারে ২০ টাকা দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, জামাত এমপি নজরুলের চার দিনের রিমান্ড ট্রাম্পের আমন্ত্রণে ২৩-২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং স্থানীয় নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীদের ২১ ধরনের তথ্য সংগ্রহে নেমেছে পুলিশ বাস সিন্ডিকেটের কবলে ৫২ কোটির হাইটেক সিটি রেলস্টেশন কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন পশ্চিমাঞ্চলের ৪ ট্রেন এবার বেসরকারি ব্যবস্থাপনায়, দরপত্র আহ্বান অপ্রতিম কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : পুলিশ সুপার সিরাজগঞ্জে ছোটভাইয়ের জমি জোরপূর্বক দখলের চেষ্টা লতিফের, করেছে হামলা, দিয়েছে মামলা চিকিৎসকের গায়ে হাত নিয়ে ধর্মঘট, অবাবস্থাপনায় বাড়ছে মৃতের সংখ্যা

সিরাজগঞ্জে ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে আরমান (২২) নামে এক ব্যাটারি চালিত ইজিবাইক (মিশুক) চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কে সলঙ্গা ও কামারখন্দ থানার সীমান্ত ঝাকরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরমান উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মো. আয়নাল শেখের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, রোববার (২৪ মার্চ) সন্ধ্যার দিকে নিজের ব্যাটারি চালিত ইজিবাইক (মিশু)টি নিয়ে ভাড়া খাটতে বের হয় আরমান। তার পর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে তাকে বা তার গাড়িটি পাওয়া যায়নি। সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাট মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারী চক্র তাকে গলাকেটে হত্যার পর গাড়িটি নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন : রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজারে কাঁদা পানি; ভোগান্তিতে জনতা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

নতুন রূপে শরৎচন্দ্রের চন্দ্রমুখী,

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চিকিৎসকের গায়ে হাত নিয়ে ধর্মঘট, অবাবস্থাপনায় বাড়ছে মৃতের সংখ্যা

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জে ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪