শিরোনাম :
বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি ক্রয় কমিটির ছয় মাসে তেল আমদানিতে খরচ ৮ হাজার কোটি টাকা প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী  মেডিকেল-ডেন্টালে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনডিপি

একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল, জামায়াতকে রিজভী

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি ইসলামপন্থি রাজনৈতিক দলকে বলতে চাই, একাত্তরের মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কী ছিল? আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ আর দেশপ্রেমিক নেই? একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক- এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে বাংলাদেশের মানুষ হাসবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সিলেট মহানগরীর হুমায়ুন রশীদ চত্ত্বর সংলগ্ন স্থানে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে যুব এশিয়া কাপ বিজয়ী খেলোয়াড় ইমরান হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমরা ভয়ংকর নির্যাতনকে মেনে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাজপথে লড়াই করেছি। তারপরও আমরা পিছপা হইনি। সাড়ে ১৫ বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে আন্দোলন করার ফলে জুলাই বিপ্লবে হাসিনার পতন হয়েছে। আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। সাড়ে ১৫ বছর গণতান্ত্রিক আন্দোলনের ফলেই জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের পতন হয়েছে।

ইলিয়াস আলী প্রসঙ্গে তিনি বলেন, দেশের পক্ষে অবস্থান নিয়ে টিপাইমুখ অভিমুখে লংমার্চ করার কারণে হাসিনা তাকে নিরুদ্দেশ করে দিয়েছে। জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার এক বছরের মধ্য হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এম ইলিয়াস আলীকে যারা গুম করেছে তাদের বিচার কি হবে না? যারা বিগত সাড়ে ১৫ বছরে গণতান্ত্রিক আন্দোলন চলাকালে মানুষকে হত্যা করেছে তাদের বিচার কি হবে না?

পাঠ্যপুস্তক সম্পর্কে রিজভী জানান, কয়েকজন জাতীয় নেতৃবৃন্দের নামে পাঠ্যবইয়ে অধ্যায় করা হয়েছে। কিন্তু স্বাধীনতা থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত একটি অধ্যায় রাখলে ভালো হতো। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের অধ্যায় রাখলে তা পূর্ণতা পেত।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনডিপি

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল, জামায়াতকে রিজভী

আপডেট সময় ০৮:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫