শিরোনাম :
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল বিদ্যুৎ স্থাপনা হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে ডিসেম্বরে একমাত্র শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর উপর হামলা বা দ্রব্যমূল্য বৃদ্ধি জনবিরোধী : মোমিন মেহেদী

প্রবাসীর উপর হামলা বা দ্রব্যমূল্য বৃদ্ধি জনবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।  ১১ জানুয়ারি বেলা ১১ টায় রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘জনবিরোধী সিদ্ধান্ত থেকে সরুন’ শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।  

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আখন্দ, আলম খন্দকার প্রমুখ।

নতুনধারার নেতৃবৃন্দ এসময় বিমানবন্দরে প্রবাসী সাঈদের উপর হামলার নিন্দা জানিয়ে বলেন, অনতিবিলম্বে প্রবাসীর উপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন। সেই সাথে শতাধিক দ্রব্যের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন করে জনমনে স্বস্তি আনার উদ্যোগ গ্রহণ করুন। তা না হলে যেই চিন্তা থেকে ৩৬ জুলাইর আন্দোলন করা হয়েছিলো, সেই চিন্তা থেকে জনগণ এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য যে, জাতি হিসেবে বাংলাদেশীরা বরাবরই অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকে। এই সুযোগটা কাজে লাগিয়ে অপরাধী-দুর্নীতিবাজরা রাজনীতি করছে, পুলিশ-প্রশাসন নীতির বাইরে পথ চলছে। যে কারণে দেশে কথায় কথায় মব ইনজাস্টিসের ঘটনা ঘটছে, চাঁদাবাজি বেড়েছে, দুর্নীতিও কমেনি বরং সচিবালয়ের মত কেপিআইভূক্ত এলাকায় অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটছে; যা অতিতের সকল সময়ের চেয়েও আশঙ্কার জন্ম দিচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রবাসীর উপর হামলা বা দ্রব্যমূল্য বৃদ্ধি জনবিরোধী : মোমিন মেহেদী

আপডেট সময় ১১:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫