শিরোনাম :
দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ 

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের অতর্কিত হামলা, হত্যাচেস্টার তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মোংলা পৌর ও থানা শাখা।
বুধবার (১৬ এপ্রিল) বিকালে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় খুলনা মহনগর ছাত্রদলের  সহ-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মাসুম, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাকিল হাওলাদার, পৌর ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন মুন্না, ছাত্রনেতা মো: মাশরাফি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে।
বক্তারা আরো বলেন, গণতন্ত্র ও ছাত্রদের নিরাপত্তার প্রশ্নে ছাত্রদল সবসময় আপোষহীন ছিলো।
 আগামীতেও এ বিষয়ে এক বিন্দু ছাড় দেবে না। রাজনীতির নামে সন্ত্রাস বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। অচিরেই সন্ত্রাসীদের চিহ্নিত করে এই কাপুরুষোচিত হামলার দাঁতভাঙা জবাব দেবে বলেও জানান ছাত্রদলের নেতারা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্ত হামলার শিকার হন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজবীরের ছবি বুকে জরিয়ে নন্দিনীর দিওয়ালি উদযাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ 

আপডেট সময় ০৯:৪৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫