শিরোনাম :
প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর

কুমিল্লায় বজ্রপাতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু

কুমিল্লার দুই উপজেলায় বজ্রপাতে দুই শিশুসহ চারজনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন দুজন। আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে ও দুপুরে দুটি ঘটনা ঘটে।

মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হন। তারা হলেন-কোরবানপুর গ্রামের বাসিন্দা নিখিল দেবনাথ ও দেওরা গ্রামের জুয়েল ভূঁইয়া।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি মাহফুজুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তারা প্রাণ হারান।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয় দুই শিশু। তারা হলো— ফরহাদ হোসেন (১২) ও সাইমন হোসেন (১২)।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু-এমং মারমা মং বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, দুপুরে পয়ালগুচ্ছ গ্রামের মাঠে ঘুড়ি উড়ানোর সময় আকস্মিক বজ্রপাত হয়। বজ্রপাতে আহত অবস্থায় স্থানীয়রা দুই শিশুকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কুমিল্লায় বজ্রপাতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫